Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নারায়ণপুরে মাকে মেরে থানায় এসে থানায় আত্মসমর্পণ ছেলের! গ্রেফতার করল হতভম্ব পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: মানসিক অবসাদের জেরে মাকে (mother) খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ (surrender) করল ছেলে। ঘটনাটি ঘটেছে, নারায়ণপুর পূর্বাচল এলাকার ২১ নম্বর লেনে। মৃতার নাম লক্ষ্মী সাঁতরা। তাঁরই তিরিশ বছর বয়সি ছেলে সোমনাথ সাঁতরা এই ঘটনা ঘটিয়েছ

নারায়ণপুরে মাকে মেরে থানায় এসে থানায় আত্মসমর্পণ ছেলের! গ্রেফতার করল হতভম্ব পুলিশ

শেষ আপডেট: 4 April 2023 10:22

দ্য ওয়াল ব্যুরো: মানসিক অবসাদের জেরে মাকে (mother) খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ (surrender) করল ছেলে। ঘটনাটি ঘটেছে, নারায়ণপুর পূর্বাচল এলাকার ২১ নম্বর লেনে। মৃতার নাম লক্ষ্মী সাঁতরা। তাঁরই তিরিশ বছর বয়সি ছেলে সোমনাথ সাঁতরা এই ঘটনা ঘটিয়েছে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ (police)।

সূত্রের খবর, সোমবার রাতে মায়ের সঙ্গে কোনও কারণে বচসা হয় ছেলের। এর পরেই মার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে সে। তারপর নিজেই নারায়ণপুর থানায় গিয়ে পুলিশকে জানায়, 'মাকে মেরে ফেলেছি, বডি খাটে'। যুবকের কথা শুনে পুলিশ তড়িঘড়ি সোমনাথের বাড়িতে যায়। ঘর থেকে প্রৌঢ়ার দেহ উদ্ধার করে। দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

মানসিক অবসাদের জেরেই কি এই খুন, নাকি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয় সূত্রে খবর, মায়ের সঙ্গে থাকতেন সোমনাথ। কোনও কাজ ছিল না তাঁর। বিয়েও করেছিলেন। কিন্তু অশান্তির কারণে সোমনাথের স্ত্রী তাঁর সঙ্গে থাকতেন না। এসব কারণেই মানসিক অবসাদে ভুগতেন সোমনাথ।

জানা যাচ্ছে, সোমনাথের মা একটি বেসরকারি সংস্থায় ছোটখাটো কাজ করে সংসার চালাতেন। আর্থিক অনটন চলছিল পরিবারে। সেকারণে মানসিক অবসাদে ভুগছিল সোমনাথ। মাঝে মাঝে মায়ের থেকে টাকাও চাইতেন বলে জানা গেছে। সোমনাথের বয়ান অনুযায়ী, সোমবারও অশান্তি হয় ঘরে। সেই সময় রাগের বশে মাকে শ্বাসরোধ করে খুন করে ছেলে। তারপর মা মারা গেছে বুঝে কিছুক্ষণ ঘরেই বসে থাকেন। তারপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ভয়াবহ তুষার ধস সিকিমের নাথুলা পাসে, ৬ জন পর্যটকের মৃত্যু


```