Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাঁকুড়ায় গ্রামের পুজো দেখতে মুম্বই থেকে আসছিলেন মা-মেয়ে, মাঝপথে কী হল তাঁদের

দ্য ওয়াল ব্যুরো: সুদূর মুম্বই (Mumbai) থেকে বাংলায় গ্রামের বাড়ির পুজো (durga puja) দেখতে এসে নিখোঁজ (missing) হয়ে গেলেন মা ও মেয়ে (mother and daughter)। গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যনগরী থেকে বাঁকুড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন দু'জন। কিন্তু দুর্গাপ

বাঁকুড়ায় গ্রামের পুজো দেখতে মুম্বই থেকে আসছিলেন মা-মেয়ে, মাঝপথে কী হল তাঁদের

শেষ আপডেট: 13 October 2022 06:15

দ্য ওয়াল ব্যুরো: সুদূর মুম্বই (Mumbai) থেকে বাংলায় গ্রামের বাড়ির পুজো (durga puja) দেখতে এসে নিখোঁজ (missing) হয়ে গেলেন মা ও মেয়ে (mother and daughter)। গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যনগরী থেকে বাঁকুড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন দু'জন। কিন্তু দুর্গাপুর স্টেশনে নামার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন তাঁরা।

বাঁকুড়া জেলার খাতড়ার কাছে কালাপাহাড় গ্রামে আদি বাড়ি ৭০ বছর বয়সি মিনুদেবী ও তাঁর মেয়ে ৪০ বছর বয়সি বিজয়লক্ষ্মীর। বর্তমানে তাঁরা মুম্বই শহরে থাকেন। বিজয়লক্ষ্মীর আত্মীয় ভবেশ কুমারের মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি। ভবেশ কুমার জনিয়েছেন, মা ও মেয়ে গত ১৪ সেপ্টেম্বর মুম্বই থেকে রওনা দিয়েছিলেন বাঁকুড়ায় যাওয়ার জন্য। ১৫ সেপ্টেম্বর বিজয়লক্ষ্মী জানান, দুর্গাপুর স্টেশনে নেমেছেন তাঁরা। তারপর থেকেই তাঁদের সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি ভবেশ কুমার। দু'জনেরই ফোন সুইচড অফ।

প্রাথমিকভাবে ভবেশ কুমার মুম্বই পুলিশের দ্বারস্থ হন। সেখানে নিখোঁজ ডায়েরি করেন তিনি। তারপর সটান চলে আসেন দুর্গাপুরে। এসিপি (দুর্গাপুর) তথাগত পান্ডের সঙ্গে কথা বলে তাঁকে পুরো ঘটনা জানিয়েছেন তিনি। মুম্বই পুলিশ জানিয়েছে, বিজয়লক্ষ্মী ও মিনুদেবীর ফোনের টাওয়ার লোকেশন অনুযায়ী জানা গেছে, দুর্গাপুর বেনাচিতি বাজারের ফিরিঙ্গি কালীবাড়ি এলাকায় শেষবার তাঁদের দেখা মিলেছিল। কিন্তু তারপর থেকেই মা ও মেয়ের আর কোনও খবর পাওয়া যাচ্ছে না।

গ্রামের বাড়িতে এসে জলজ্যান্ত দু'জন মানুষের আচমকা এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় রহস্য ঘনাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

চাঁচলে নাবালিকার নলি কাটা দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি গ্রামবাসীদের


```