Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তৃণমূল নেতা-সহ ২০ জনের টাকা হাতিয়ে নিল সুদীপ্ত-মিঠু, বসিরহাটে নতুন বান্টি-বাবলি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাধারণ মানুষকে লোভ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণার (Money Fraud) অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে

তৃণমূল নেতা-সহ ২০ জনের টাকা হাতিয়ে নিল সুদীপ্ত-মিঠু, বসিরহাটে নতুন বান্টি-বাবলি

শেষ আপডেট: 10 August 2023 08:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাধারণ মানুষকে লোভ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণার (Money Fraud) অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে জামরুল তলার বাসিন্দা সুদীপ্ত বলের ব্যবসা রয়েছে। প্রতারণার অভিযোগ উঠেছে সুদীপ্ত ও তাঁর স্ত্রী মিঠু নাগ বলের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট সহ ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা করিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ (Money Fraud) করার অভিযোগ দায়ের হয়েছে সুদীপ্ত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। কুড়িজন সুদীপ্তর ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন। তাঁদের মধ্যে তৃণমূল নেতাও রয়েছেন। তিনি বসিরহাটের অঞ্চল সহ সভাপতি।

প্রতারিতরা জানান, টাকা ফেরত চাইতে সুদীপ্তর বাড়িতে গেলেও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই টাকা ফেরত পেতে বসিরহাট থানার দ্বারস্থ হন তাঁরা। সেখানে পাঁচ কোটি টাকার আত্মসাতের অভিযোগ দায়ের করা হয় সুদীপ্ত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পরে পুলিশ বারে বারে সুদীপ্তর বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তালা ঝুলছে। বুধবার বসিরহাট পুলিশের কাছে খবর যায়, সুদীপ্ত ও তাঁর স্ত্রীর কলকাতার খান্না এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে। খবর পেয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বসিরহাট থানা। তারপর সেখানে যৌথ অভিযান চালায়। সেই গোপন ডেরা থেকেই স্বামী স্ত্রী দু'জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দু'জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

এবিষয়ে আইনজীবী অরিন্দম গোলদার বলেন, ব্যবসায়ী সুদীপ্ত বল একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন সে প্রমাণ রয়েছে। কিন্তু তাঁর স্ত্রী যে এই প্রতারণার সঙ্গে জড়িত সেবিষয়ে কিছু বলা যাচ্ছে না। যে পাঁচ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনা হয়েছে, তা সরকারি কোনও টাকা নয়। যে ব্যক্তিরা টাকা দিয়েছেন তাদের ব্যক্তিগত সম্পত্তির থেকে দেওয়া টাকা। তাই তছরুপের অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন: বিজেপির টিকিটে জিতে তৃণমূলের প্রধান হয়ে বাড়ি ফিরলেন! অসিত মাহাতোকে নিয়ে বাঁকুড়ায় শোরগোল


```