দ্য ওয়াল ব্যুরো: আবারও শ্লীলতাহানির অভিযোগ। এ বার ভর সন্ধ্যায় অটোতে। অভিযুক্ত ব্যক্তি সেনাকর্মাী বলে জানা গিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এক তরুণী বেলঘরিয়ার রথতলায় দিদির বাড়ি থেকে ব্যারাকপুরে মাসির বাড়িতে আসছিলেন।বি.টি.রোড থেকে অটোতে উঠেছিলেন তিনি। অভিযোগ, আগরপাড়া কাছ থেকে অটোয় ওঠেন এক ব্যক্তি। এরপরেই সেই ব্যক্তি ওই তরুণীর সঙ্গে অশ্লীল আচরণ করতে শুরু করেন। ওই তরুণী কোনওমতে অটোটি করেই ব্যারাকপুর চিড়িয়া মোড়ে এসে ট্রাফিক পুলিশ বুথের সামনে ওই ব্যক্তিকে নামান। ট্রাফিক পুলিশের কাছে গোটা ঘটনাটি জানান তিনি। খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। পরে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শ্যামচরণ সাউ সেনা কর্মী । তিনি হরিয়ানার বাসিন্দা ।