Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাত্রসায়রে রহস্যমৃত্যু যুবতীর, চক্রান্ত করে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: কথা বলতে পারে না মেয়ে। তাঁকে চক্রান্ত করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে! এই ঘটনায় আলোড়ন পড়েছে পাত্রসায়র থানা এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে মেলে ওই যুবতীর মৃতদেহ। এরপরেই প্রতিবেশীরা ক্ষেপে ওঠেন। ক্ষোভ গিয়

পাত্রসায়রে রহস্যমৃত্যু যুবতীর, চক্রান্ত করে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

শেষ আপডেট: 7 June 2023 13:12

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: কথা বলতে পারে না মেয়ে। তাঁকে চক্রান্ত করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে! এই ঘটনায় আলোড়ন পড়েছে পাত্রসায়র থানা এলাকায়।

বুধবার সকালে বাড়ি থেকে মেলে ওই যুবতীর মৃতদেহ। এরপরেই প্রতিবেশীরা ক্ষেপে ওঠেন। ক্ষোভ গিয়ে পড়ে ২৯ বছরের ওই যুবতীর মায়ের উপর। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই যুবতীকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দিচ্ছিলেন ওই মহিলা। এই ঘটনা আত্মহত্যা নয়, পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই যুবতীকে।

এক প্রতিবেশীর অভিযোগ, ওই যুবতীকে মারধর করতেন তাঁর মা। এমনকী প্রতিদিন রাতে এক ব্যক্তি তাদের বাড়িতে আসত। ওই ব্যক্তি যুবতীর উপর শারীরিক ও যৌন নির্যাতন চালাত। ওই কাজে মদত দিতেন যুবতীর মা।

প্রতিবেশীদের কাছে এই সমস্ত নির্যাতনের কথা ইশারায় জানিয়েছিলেন ওই যুবতী। এমনকী তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার আশঙ্কা করেছিলেন। এসব কথা শুনে যুবতীর পিসিরা তাঁকে নিয়ে যেতে এলেও মেয়েকে 'পাগল' তকমা দিয়ে আটকে রাখেন তাঁর মা।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মৃতার মা। তিনি জানান, সংসার চালাতে তিনি পরিচারিকার কাজ করেন। এদিন সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন। বেলায় বাড়িতে ফিরে দেখেন মেয়ের দেহ ঘরের সিলিং থেকে ঝুলছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে ১৫ জুনের মধ্যে, নির্বাচনের দিন জানালেন অনুরাগ


```