Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মালদহে শিশুর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় উঠল নরবলির অভিযোগ! কেরলের ছায়া বাংলায়

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কেরলে (Kerala) দুই মহিলাকে বলি (human sacrifice) দিয়ে তাঁদের মাংস খাওয়ার ঘটনা সামনে আসতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে গোটা দেশে। তার মধ্যেই খাস বাংলায় শিশুবলির অভিযোগ সামনে এল। মালদহের (Malda) চাঁচলে ৮ বছর বয়সি এক শিশু

মালদহে শিশুর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় উঠল নরবলির অভিযোগ! কেরলের ছায়া বাংলায়

শেষ আপডেট: 13 October 2022 09:46

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কেরলে (Kerala) দুই মহিলাকে বলি (human sacrifice) দিয়ে তাঁদের মাংস খাওয়ার ঘটনা সামনে আসতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে গোটা দেশে। তার মধ্যেই খাস বাংলায় শিশুবলির অভিযোগ সামনে এল। মালদহের (Malda) চাঁচলে ৮ বছর বয়সি এক শিশুকন্যার (child) গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী ও নাবালিকার পরিবারের দাবি, পাড়ারই এক যুবক তন্ত্রসাধনার জন্য বলি দিয়েছে শিশুটিকে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদহের চাঁচল থানার গৌরহন্ড এলাকায়। এদিন রাতে একটি পুকুরের পাড় থেকে ৮ বছর বয়সি ওই নাবালিকার শ্বাসনালি কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিক্রম নামক এক যুবককে ধরে বেধড়ক গণপিটুনি দেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিক্রম ও তার বাবা দু'জনেই তন্ত্রসাধনা করে। সেই কারণেই শিশুটিকে তুলে দিয়ে গিয়ে বলি দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।

নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, তাঁদের বাড়ির পাশেই বিক্রমের বাড়ি। বিক্রম বেশ কিছুদিন ধরেই তন্ত্রসাধনা করছিল বলে দাবি করেছেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ, ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে। স্থানীয়দের দাবি, এদিন মৃত শিশুটির খোঁজে পুকুরের কাছে লোকজনকে যেতে দেখেই পালানোর চেষ্টা করে বিক্রম। তাকে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত বিক্রমের ফাঁসির দাবি তুলেছেন মৃত নাবালিকার মা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের হাত থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন সে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো ঘটনা জানা যাবে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

বংশ বৃদ্ধির স্বার্থে জেলেই বন্দির সঙ্গে মিলনের সুযোগ, নজির গড়তে চলেছে পাঞ্জাব


```