Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

কালিয়াগঞ্জের পর কালিয়াচক, খেত থেকে উদ্ধার হল নাবালিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কালিয়াগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতে মালদহের কালিয়াচকে (Kaliachak) দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে (Minor girl) ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার সাতসকালে খেতের পাশে ওই নাবালিকার দেহ (body recovered from farm) পড়

কালিয়াগঞ্জের পর কালিয়াচক, খেত থেকে উদ্ধার হল নাবালিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

শেষ আপডেট: 25 April 2023 06:52

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কালিয়াগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতে মালদহের কালিয়াচকে (Kaliachak) দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে (Minor girl) ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার সাতসকালে খেতের পাশে ওই নাবালিকার দেহ (body recovered from farm) পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় খেতের ধারে এদিন সকালে স্থানীয়রা ওই নাবালিকার দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশকে খবর দেন। কালিয়াচক থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই নাবালিকার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, এর আগে ওই মেয়েটিকে এলাকায় কেউ দেখেননি। মেয়েটির পরিচয় না জানা গেলেও তার পোশাক ও সঙ্গে থাকা ব্যাগ থেকে দেখে মনে হচ্ছে সে স্কুলছাত্রী। এলাকার মানুষের অনুমান, টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে ধর্ষণ করে এবং প্রমাণ লোপাটের জন্য খুন করে খেতের ধারে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেয়েটির পরিচয় জানার চেষ্টা চলছে। গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে তোলপাড় হয়। সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখনও সরগরম। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দল এসে ঘুরে গেছে ইতিমধ্যেই। কালিয়াগঞ্জ থানার চার এএসআইকে সাসপেন্ড করা হয়েছে।

নষ্ট হতে পারে তথ্যপ্রমাণ, কালিয়াগঞ্জে নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলায় দ্রুত শুনানির আর্জি হাইকোর্টে


```