Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ মধ্যমগ্রামে

দ্য ওয়াল ব্যুরো: খাবারের লোভ দেখিয়ে ছোট্ট মেয়েটাকে ডেকে নিয়ে যায় বাড়িতে। বাথরুমে বন্ধ করে দীর্ঘ সময় ধরে চলে শারীরিক নির্যাতন। আতঙ্কে মেয়েটা চেঁচিয়ে উঠলে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। ধাক্কাধাক্কিতে দরজা খুলে উল্টে মেয়েটার নামেই দোষ চাপিয়ে দ

খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ মধ্যমগ্রামে

শেষ আপডেট: 27 January 2020 12:03

দ্য ওয়াল ব্যুরো: খাবারের লোভ দেখিয়ে ছোট্ট মেয়েটাকে ডেকে নিয়ে যায় বাড়িতে। বাথরুমে বন্ধ করে দীর্ঘ সময় ধরে চলে শারীরিক নির্যাতন। আতঙ্কে মেয়েটা চেঁচিয়ে উঠলে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। ধাক্কাধাক্কিতে দরজা খুলে উল্টে মেয়েটার নামেই দোষ চাপিয়ে দেয় বৃদ্ধ। ঘটনাকে ঘিরে তুলকালাম মধ্যমগ্রাম। প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। নাবালিকার কাকা জানিয়েছেন, অভিযুক্তের নাম দুলাল পোদ্দার। বয়স ৭০ বছরের কাছাকাছি। অভিযোগ, বাথরুমে বন্ধ করে কিশোরীর সঙ্গে অভব্য আচরণ করেন ওই বৃদ্ধ। যৌন নির্যাতন চালানো হয় নাবালিকার উপর। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কিশোরীর পরিবার জানিয়েছে, রবিবার বিকেলে বাচ্চাটা বাড়ির সামনেই খেলা করছিল। সেই সময় তাঁকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান দুলালবাবু। খাবার দেওয়ার লোভ দেখিয়ে তাকে বাথরুমে নিয়ে যান। বাচ্চাটিকে বাথরুমে ঢুকতে নাকি দেখেওছিলেন বৃদ্ধের স্ত্রী ও মেয়েরা। কিশোরীর কাকার অভিযোগ, স্থানীয়দের রোষের মুখে পড়ে ওই ব্যক্তি বাচ্চাটার ঘাড়েই দোষ চাপাতে যায়। এমনকি মেয়েটিকে নাকি বেধড়ক মারধরও করেন বৃদ্ধের স্ত্রী ও মেয়েরা। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দুলাল পোদ্দারকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হলে তাঁর তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

```