Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Minor Girl Death: নদিয়ায় ফের নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার জামাইবাবু সহ তিন

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে (Minor Girl Death) জামাইবাবু ও তার পরিবারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মা-বাবার। সেই সঙ্গে দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জি। ঘটনাস্থল আবার নদিয়া (Nadia)। হাঁসখালির পর ওই জেলার‌ই রানাঘাট মহকুমার ধ

Minor Girl Death: নদিয়ায় ফের নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার জামাইবাবু সহ তিন

শেষ আপডেট: 16 April 2022 09:24

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে (Minor Girl Death) জামাইবাবু ও তার পরিবারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মা-বাবার। সেই সঙ্গে দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জি। ঘটনাস্থল আবার নদিয়া (Nadia)। হাঁসখালির পর ওই জেলার‌ই রানাঘাট মহকুমার ধানতলার ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে।

চড়ক উপলক্ষে গত ১১ এপ্রিল পিসতুতো দিদির শ্বশুরবাড়ি বেড়াতে যায় ওই নাবালিকা। পরে তার পিসি ও কাকিমা‌ও সেখানে ঘুরতে যান। গত বুধবার পরিবারের অন্যান্যরা বাড়ি ফিরে গেলেও ওই নাবালিকা তার পিসির সঙ্গে দিদির বাড়িতে থেকে যায়।

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে গলা টিপে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

চড়কের রাতে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পিসতুতো দিদির শ্বশুরবাড়ি থেকে। প্রথমে ওই নাবালিকার পরিবার তার পিসি ও জামাইবাবুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে। যদিও পরে তারা যৌন নিগ্রহের অভিযোগ‌ও দায়ের করে। সত্যি জানতে পুলিশের কাছে দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জিও জানিয়েছে নাবালিকার পরিবার।

মৃত নাবালিকার পরিবারের অভিযোগ, চড়কের দিন সন্ধেয় তার পিসি ওই নাবালিকাকে চড় মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। সেই সময় তার সঙ্গে খারাপ কিছু ঘটে। তাই বাধ্য হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে।

দুই ভাই মিলে দাদাকে কুপিয়ে খুন! এক কাঠা জমি নিয়ে টানাটানি, আশঙ্কাজনক বৌদিও

পরিবারের অভিযোগ পাওয়ার পর তার জামাইবাবু, পিসতুতো দিদির কাকাশ্বশুর সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ওই নাবালিকার দ্বিতীয়বার ময়নাতদন্ত হ‌ওয়ার কথা। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ ইতিমধ্যে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার পাশাপাশি ধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করেছে।

এদিকে ধৃতদের পরিবারের দাবি, চড়কের দিন রাতে ওই নাবালিকার গা থেকে মদের গন্ধ পায় তার পিসি। এরপর‌ই পিসি তাকে চড় মেরে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে গ্রিলে তালা মেরে দেয়।

খানিকক্ষণ পর পরিবারের সদস্যরা গ্রিলের তালা খুলে ঘরে ঢুকতে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও দরজা খোলেনি ওই নাবালিকা। বাইরের জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায় সে সিলিং ফ্যান থেকে ঝুলছে! সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার সবাই এসে দরজা ভেঙে ওই নাবালিকাকে উদ্ধার করে। দ্রুত তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁরা যৌন নির্যাতন বা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ অস্বীকার করেছেন।


```