Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শুভেন্দুর পর এ বার ফোঁস করলেন রাজীবও, বললেন, ‘যেখানে মনের কথা বলা যায় সেখানেই থাকব’

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর পর এ বার ফোঁস করতে শুরু করলেন বনমন্ত্রী তথা তৃণমূলের তরুণ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। পুজোর পর থেকে ধারাবাহিক ভাবে অরাজনৈতিক সভা করছিলেন শুভেন্দু অধিকারী। রাজীব বন্দ্যোপাধ্যায়ও মুখ খুলেছেন একটি অরাজনৈতিক

শুভেন্দুর পর এ বার ফোঁস করলেন রাজীবও, বললেন, ‘যেখানে মনের কথা বলা যায় সেখানেই থাকব’

শেষ আপডেট: 5 December 2020 12:23

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর পর এ বার ফোঁস করতে শুরু করলেন বনমন্ত্রী তথা তৃণমূলের তরুণ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। পুজোর পর থেকে ধারাবাহিক ভাবে অরাজনৈতিক সভা করছিলেন শুভেন্দু অধিকারী। রাজীব বন্দ্যোপাধ্যায়ও মুখ খুলেছেন একটি অরাজনৈতিক মঞ্চে। শনিবার সেখানে তাৎপর্যপূর্ণ ভাবে রাজীব বলেছেন, “আমি ঠাণ্ডা ঘরে বসে থাকার কর্মী নই। দক্ষতা এবং যোগ্যতার সঙ্গে কাজ করতে চাই।... যেখানে মানুষ মনের কথা বলতে পারে, সেখানেই থাকব।” স্বাভাবিক প্রশ্ন উঠেছে, রাজীব কি দল ছাড়বেন? এ প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি তিনি। তবে বনমন্ত্রী বলেছেন, “এখনও আমি তৃণমূলের সদস্য, মন্ত্রিসভাতেও রয়েছি। দলের কথা দলের কাছেই বলব। দেখুন ধীরে ধীরে কী হয়।” রাজ্য মন্ত্রিসভায় আগে সেচমন্ত্রী ছিলেন রাজীব। পঞ্চায়েত ভোটের পর মন্ত্রিসভায় তাঁকে সেচ দফতর থেকে সরিয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী করা হয়। সম্প্রতি তাঁকে বন দফতরে পাঠানো হয়েছে। রাজীবকে বন দফতরে পাঠানোর পর পরই একটা কথা ছড়িয়েছিল যে রাজীব মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একটি সূত্রের দাবি, সে কথা তিনি দলের উপরের সারির কয়েকজনকে বলেছিলেন। তবে তাঁকে বুঝিয়ে শান্ত রাখা হয়। সেই সঙ্গে তাঁকে সাংগঠনিক কিছু দায়িত্ব দেওয়া হয়। ডোমুজুড়ের বিধায়কের কথায়, “অনেকেই এখন ক্ষমতার জন্য রাজনীতি করে। নিজের ভালর জন্য রাজনীতি করে। আর যখন কেউ ভালো কাজ করতে যায়, তাঁকে পিছন থেকে টেনে ধরা হয়। এখন স্তাবকতার যুগ, হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে হয়। এ ভাবেই রাজনীতিতে শূন্যতা তৈরি হচ্ছে। সময় এলে মানুষ সব টের পাইয়ে দেবে”। সেই সঙ্গেই অর্থবহ ভাবে বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে খুব বেশি সংখ্যক মানুষের কল্যাণের জন্য কাজ করা যায় না। সে জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মের দরকার হয়। আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকেই কাজ করতে চাই। রাজীবের এ সব কথায় দলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে অনেকেই ঘরোয়া আলোচনায় জানাচ্ছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “রাজীব মন্ত্রী হিসাবে ভাল কাজ করছেন। ও ভালো ছেলে। আমাদের ছোট ভাইয়ের মতো”। ববি হাকিমের কথায়, “বড় সংসারে থাকতে গেলে অনেক সময় মান অভিমান হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন মাথার উপর তখন চিন্তার কোনও কারণ নেই। তিনি সব দেখছেন, তিনি সবার জন্য ভালো করবেন”।

```