Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভোটযুদ্ধে মিমির মামিরা, চক্রবর্তী বাড়ির তিন বৌমা দাঁড়ালেন তিন দলের প্রতীকে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাড়ির মেয়ে তৃণমূল সাংসদ। এদিকে বাড়ির তিন বৌমা পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) দাঁড়ালেন তিনটি আলাদা দলের প্রার্থী হয়ে। তাও আবার একই কেন্দ্রে! কথা হচ্ছে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakrabarty) ম

ভোটযুদ্ধে মিমির মামিরা, চক্রবর্তী বাড়ির তিন বৌমা দাঁড়ালেন তিন দলের প্রতীকে

শেষ আপডেট: 18 June 2023 07:19

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাড়ির মেয়ে তৃণমূল সাংসদ। এদিকে বাড়ির তিন বৌমা পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) দাঁড়ালেন তিনটি আলাদা দলের প্রার্থী হয়ে। তাও আবার একই কেন্দ্রে! কথা হচ্ছে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakrabarty) মামিদের নিয়ে। জলপাইগুড়ির পুরাতন পাণ্ডাপাড়া এলাকার ১৭/১৫৫ নং বুথে চক্রবর্তী বাড়ির তিন বৌমার রাজনৈতিক লড়াইকে কেন্দ্র করে জোর হইচই বেঁধেছে।

বড় মামি কান্তা চক্রবর্তী

এদিকে তৃণমূল করলেও মিমি যে মামাবাড়ির এবং মামীদের বড় আদরের। তাই তিন মামিকেই ভোটের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী সকলেই। তবে শেষ পর্যন্ত মিমির কোন মামি ভোটে জিততে পারে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে এলাকায়। এদিকে বৌমারা বলছেন, তিনজনের মধ্যে যেই জিতুক না কেন, খুশি আমরা সবাই হব।

মেজো মামি পর্ণা নাগ চক্রবর্তী

জানা গিয়েছে, মিমির বড় মামি কান্তা চক্রবর্তী কংগ্রেসের প্রার্থী হয়েছেন। মেজো মামি পর্ণা নাগ চক্রবর্তী দাঁড়িয়েছেন সিপিএমের হয়ে। আর ছোট মামি পুনম চক্রবর্তী তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়াই করছেন। দিনকয়েক আগেই তাঁরা নিজের নিজের দলের হয়ে মনোনয়ন জমা করে দিয়েছেন। এবার ভোটের আগে জোর প্রচারে নেমে পড়বেন তিন জা। তবে ভোটের লড়াইকে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছেন না কেউই। তিনজনই বলছেন, রাজনৈতিক লড়াইটা যে প্রতীকেই হোক না কেন, সংসারে এবং সম্পর্কে তার দাগ লাগবে না।

ছোট মামি পুনম চক্রবর্তী

বাড়ির তিন বৌমা তিনটি আলাদা দলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। সংসারে এর প্রভাব পড়বে না তো? প্রশ্ন শুনে পরিবারের সদস্য তথা তৃণমূল নেতা রাম চক্রবর্তী বলেন, "রাজনীতির সঙ্গে পারিবারিক সম্পর্ক কখনও গুলিয়ে ফেলি না আমরা। বাইরে কে কার জন্য গলা ফাটাচ্ছে ফাটাক। ভেতরে আমরা সবাই এক।" তিনজনকে একসঙ্গে ডেকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন তিনি, এমনটাই বললেন রাম বাবু।

পঞ্চায়েত: বাংলায় পুলিশ পাঠাতে রাজি তিন রাজ্য, সুপ্রিম কোর্টে বড় কৌশল নিয়ে যাচ্ছে নবান্ন


```