Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অভিষেকের মিটিংয়ে না থাকায় মিমি-নুসরতকে শো-কজ তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরোঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উপস্থিত না থাকায় দুই তারকা সাংসদকে শো-কজ করল তৃণমূল। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে শো-কজ করা হয়েছে বলে খবর। অভিযোগ, দলের সংসদীয় বৈঠকে তাঁরা দুজনেই গরহাজির ছিল

অভিষেকের মিটিংয়ে না থাকায় মিমি-নুসরতকে শো-কজ তৃণমূলের

শেষ আপডেট: 7 December 2021 11:53

দ্য ওয়াল ব্যুরোঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উপস্থিত না থাকায় দুই তারকা সাংসদকে শো-কজ করল তৃণমূল। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে শো-কজ করা হয়েছে বলে খবর। অভিযোগ, দলের সংসদীয় বৈঠকে তাঁরা দুজনেই গরহাজির ছিলেন। সেই বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিমি চক্রবর্তী এখন রাজস্থানে শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। বাংলাদেশের কোনও এক মিউজিক ভিডিওর জন্য শ্যুটিং করছেন তিনি। হয়তো সেই কারণেই থাকতে পারেননি দলের বৈঠকে। নুসরত জাহান সদ্য মা হয়েছেন। তিন মাসের ছেলেকে রেখে কিছুদিন আগেই তিনি সংসদে হাজির হয়েছিলেন। সঙ্গে ছিলেন মিমিও। পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরুর আগে তাঁরা দুজনেই সেলফি তুলেছিলেন কংগ্রেস সাংসদ শশী তারুরের সঙ্গে। সেই ছবি নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি সেই ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে শশী তারুরের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল মিমিকে। দলের সাংসদ হিসেবে পার্লামেন্টে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে দেখা যায়নি তারকা সাংসদদের কাউকে। সূত্রের খবর, তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠেছে বিস্তর। তারপরেই দুজনের কাছে কারণ জানতে চাইল শাসকদল। এখন দেখার এই শো-কজের কী জবাব দেন তাঁরা।

```