Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জলপাইগুড়িতে নিজের স্টেশনে না থামায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অবাককাণ্ড বাংলার শ্রমিকের

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গন্তব্যস্থলে নামতে না পেরে শ্রমিক স্পেশাল ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক পরিযায়ী শ্রমিক। তাঁর সঙ্গে সঙ্গেই ট্রেনের চেন টেনে নেমে পড়লেন আরও সাতজন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজগঞ্জের বেলাকোবা এলাকায়। শ

জলপাইগুড়িতে নিজের স্টেশনে না থামায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অবাককাণ্ড বাংলার শ্রমিকের

শেষ আপডেট: 22 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গন্তব্যস্থলে নামতে না পেরে শ্রমিক স্পেশাল ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক পরিযায়ী শ্রমিক। তাঁর সঙ্গে সঙ্গেই ট্রেনের চেন টেনে নেমে পড়লেন আরও সাতজন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজগঞ্জের বেলাকোবা এলাকায়। শনিবার বিকেলে হায়দরাবাদ থেকে অসমগামী শ্রমিক স্পেশাল ট্রেনটি যখন বেলাকোবার কাছে আসে, তখন চেন টেনে নেমে পড়েন আটজন পরিযায়ী শ্রমিক। জানা গেছে, এই আট শ্রমিকের মধ্যে ছ'জন পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দা। বাকি দু'জন আলিপুরদুয়ারের বাসিন্দা। বেলাকোবার হাসুয়াপাড়ার বাসিন্দা মিন্টু রায় বলেন, "আচমকা ট্রেন থামার শব্দ পেয়ে দেখি ট্রেন থেকে রেল ট্র‍্যাকে লাফিয়ে নামছেন বেশ কিছু লোক। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে আটকাই। খবর দেওয়া হয় পুলিশ ও আরপিএফকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ।" পাঞ্জিপাড়ার বাসিন্দা মিহির বিশ্বাস নামে এক পরিযায়ী শ্রমিক বলেন, "আমরা আট জন পুজোর সময়ে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলাম। লকডাউন শুরু হওয়ার পরে কাজ বন্ধ হয়ে যায়। অনেক দিন আটকে ছিলাম। অবশেষে বাড়ি ফেরার জন্য ট্রেন পাই। কিন্তু পাঞ্জিপাড়ায় ট্রেন দাঁড়ায়নি। এর পরে এনজেপিতে ট্রেন দাঁড়ালেও আমাদের নামতে দেওয়া হয়নি। এরপর ট্রেন ছাড়ে। তখন শুনতে পাই এই ট্রেন অসমে যাবে। অসমে গেলে আমরা ফিরবো কী ভাবে? তাই তখন আমাদের মধ্যে একজন ট্রেন থেকে ঝাঁপ দেয়। তাঁকে বাঁচাতে আমরা ট্রেনের চেন টেনে নেমে পড়ি। আমাদের গ্রামবাসীরা আটকে দেয়। আমরা এখন বাড়ি ফিরতে চাই।" জলপাইগুড়ি আরপিএফ থানার আধিকারিক সুনীলকুমার পাসোয়ান বলেন, "থার্মাল স্ক্রিনিং করার পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এদের বেলাকোবা ফাড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।"

```