Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'জুম'-এর চেয়েও ভাল ভিডিও কনফারেন্স অ্যাপ 'দৃষ্টি'! ঘাটালের কিশোরের কীর্তিতে গর্বিত বাংলা

দ্য ওয়াল ব্যুরো: ভিডিও কনফারেন্স অ্যাপ 'জুম'-এর বিকল্প অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক কিশোর। এই নতুন অ্যাপ 'দৃষ্টি'র মাধ্যমে ৫-১০ জন নয়, ১০০ জন পর্যন্ত একসঙ্গে ভিডিও কলে যোগ দেওযার সুবিধা পাবেন বলে দাবি করেছে অ্

'জুম'-এর চেয়েও ভাল ভিডিও কনফারেন্স অ্যাপ 'দৃষ্টি'! ঘাটালের কিশোরের কীর্তিতে গর্বিত বাংলা

শেষ আপডেট: 12 July 2020 14:50

দ্য ওয়াল ব্যুরো: ভিডিও কনফারেন্স অ্যাপ 'জুম'-এর বিকল্প অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক কিশোর। এই নতুন অ্যাপ 'দৃষ্টি'র মাধ্যমে ৫-১০ জন নয়, ১০০ জন পর্যন্ত একসঙ্গে ভিডিও কলে যোগ দেওযার সুবিধা পাবেন বলে দাবি করেছে অ্যাপ নির্মাতা অর্ণব মোদক। এখন শুধু ঘাটালের নয়, গোটা বাংলার গর্ব সে। করোনা সংক্রমণের জেরে লকডাউন চলাকালীন গৃহবন্দি অবস্থায় কাজকর্ম চালানোর বা যোগাযোগ বজায় রাখার একটা বড় ভরসা হয়ে উঠেছিল চিনা ভিডিও কনফারেন্স অ্যাপ জুম। কিন্তু তথ্য চুরির আশঙ্কায় জুম ব্যবহারের উপর সতর্কতা জারি করে কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে কী! বাংলার ছেলে, ঘাটাল থানার রাধানগর এলাকার বাসিন্দা অর্ণব জুম অ্যাপকে রীতিমতো টক্কর দিয়ে গুগল প্লে স্টোরে 'দৃষ্টি' অ্যাপ এনে হাজির করেছে। এই বৃহস্পতিবারই গুগল তার অ্যাপটিকে অনুমোদন দিয়ে প্লে স্টোরে রেখেছে। মোবাইল অ্যাপের রেটিং সংস্থা আইএআরসি তথা ইন্টারন্যাশনাল এজ রেটিং কোয়ালিশন শুরুতেই এই অ্যাপটিকে ৩.৫ রেটিং দিয়েছে।অর্নবের এই কৃতিত্বে খুশি পরিবার সহ ঘাটালবাসী। অর্ণব এবছরেই ঘাটালের জলসরা হাইস্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। অর্নবের বাবা হারাধন মোদক এলাকারই একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবার জানাল, সফটওয়্যার ও অ্যাপ তৈরি করার নেশা অর্ণবের আরও অেক ছোট থেকেই। কিন্তু তা দিয়ে যে এত বড় সাফল্য মিলবে, তা যেন আশাতীত। বিশেষজ্ঞরাও বলেছেন, যে কোনও ভিডিও কনফারেন্স অ্যাপের চেয়ে কোনও অংশে কম নয় অর্ণবের 'দৃষ্টি'। এই অ্যাপ থেকে যেমন একসঙ্গে ১০০ জন ভিডিও কলিং করতে পারবে, তেমনই যে কোনও টিম মিটিং বা গ্রুপের ভয়েস কলিংও করা যাবে। অন্যান্য অ্যাপে লিমিটেশন আছে, বেশি ব্যবহারে টাকা লাগে। কিন্তু এতে কোনও খরচ নেই। এমনকি গ্রাহকের ডেটা বা তথ্যও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। অর্ণব জানিয়েছে, তার আলাদা কোনও প্রশিক্ষণ নেই। সবটাই ইন্টারনেট থেকে শিখেছে সে। এই অ্যাপ তৈরি করতে প্রায় দু'মাস সময় লেগেছে। এই অ্যাপকে আরও উঁচুতে নিয়ে যাওয়া ও নতুন ফিচার জোড়াই তার আগামী লক্ষ্য।

```