Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুরুষ কল্যাণ সমিতি পথে নামল, পুরুষদের সমান অধিকারের দাবিতে সরব তারা

দ্য ওয়াল ব্যুরো: পুরুষরা অবহেলিত, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের ফাঁসানো হয় মিথ্যা অভিযোগে। ভারতের আইনের চোখে ৪৯৮ ধারায় একাধিক মামলায় জর্জরিত হয়ে যায় পুরুষ সমাজ। তাই এবার তাঁদের পক্ষে সুবিচারের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন পুরুষরা। ঘটনাটি ঘ

পুরুষ কল্যাণ সমিতি পথে নামল, পুরুষদের সমান অধিকারের দাবিতে সরব তারা

শেষ আপডেট: 23 August 2021 09:39

দ্য ওয়াল ব্যুরো: পুরুষরা অবহেলিত, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের ফাঁসানো হয় মিথ্যা অভিযোগে। ভারতের আইনের চোখে ৪৯৮ ধারায় একাধিক মামলায় জর্জরিত হয়ে যায় পুরুষ সমাজ। তাই এবার তাঁদের পক্ষে সুবিচারের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন পুরুষরা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলায়। সোমবার বীরভূমের জেলাশাসকের দফতরে হাজির হন পুরুষ কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা। একাধিক দাবি নিয়ে নিয়ে তাঁরা একটি ডেপুটেশনও জমা দেন জেলাশাসকের কাছে। সমাজে অবহেলিত পুরুষেরা। সংবিধানের ৪৯৮ ধারার ভিত্তিতে একাধিক ক্ষেত্রে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয় তাদের। সমাজে নারী-পুরুষ সমান সমান। তাই পুরুষদের অধিকারের পক্ষে যাতে আইন সংশোধন করা হয়, সেই দাবিও রাখেন পুরুষ কল্যাণ সমিতির সদস্যরা। আজ তাঁদের দাবি ছিল, বিভিন্ন আইনের ধারাকে অপব্যবহার করে পুরুষদের ফাঁসানো হচ্ছে। তাঁদের দাবি, আইনের সঠিক ব্যবহার হোক, অপব্যবহার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই 'ডোমেস্টিক ভায়োলেন্স'কে আধার করে পুরুষদের ভয় দেখানো হয় বলে অভিযোগ। অন্যায় না করা সত্ত্বেও অনেক ক্ষেত্রে খোরপোষও দিতে হয় পুরুষদের। মহিলাদের পক্ষে যেহেতু আইন আছে, সেই আইনের সঠিক ব্যবহার করা কথা বলা হয় ডেপুটেশনে। এমনকি পুরুষদের জন্যও যেন প্রতিরোধের আইন থাকে। এমনই দাবি জানানো হয়। এই সমিতির সদস্য গৌতম সেন জানান, কিছু ক্ষেত্রে বিভিন্ন আইনের ভুল ব্যবহারের ফলে অনেক পরিবার নষ্ট হয় যাচ্ছে। কেবল অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে প্রমাণ ছাড়াই মামলাগুলো ম্যাজিস্ট্রেটের কাছে যায়। এটা বন্ধ হওয়া উচিত। সোমবার বেশ কয়েকজন পুরুষ ভিড় করেন বীরভূমের জেলাশাসকের দফতরের সামনে। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। প্ল্যাকার্ডগুলোতে লেখা, গার্হস্থ্য অত্যাচার আইনে পুরুষদের অধিকার চাই, পুরুষদের ওপর অত্যাচার কেন? ইত্যাদি নানা অভিযোগ।

```