
শেষ আপডেট: 5 May 2023 13:27
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে আর্থিক মন্দার বাজারে ফের গণছাঁটাই করতে চলেছে ই-কমার্স কোম্পানি মিসো (Meesho to lay off)। কোম্পানির সিইও ভিদিত আত্রে এই গণছাঁটাইয়ের কথা জানিয়েছেন। জানা গেছে, ২৫১ জন কর্মীর চাকরি যাচ্ছে। এর আগে গতবছর একবার একসঙ্গে ১৫০ জন কর্মী ছাঁটাই (Lay Off) করেছিল মিসো।
কর্মীদের একটা ইমেল পাঠানো হয়েছে। সেখানেই ছাঁটাইয়ের খবর জানানো হয়েছে। এই রবিবার থেকে চাকরি থাকছে না ২৫১ জন কর্মীদের। অতিরিক্ত নিয়োগ, লাভের পরিমাণ কমে যাওয়া ইত্যাদি কারণেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফে।
ফেসবুক, টুইটার, অ্যামাজন, গুগলের মতো কোম্পানিগুলি রাতারাতি গণছাঁটাই করেছিল। করোনাকালে ব্যবসা বাড়ায় কোম্পানিগুলিতে অনেক নতুন নিয়োগ করা হয়েছিল। কিন্তু করোনা পর্ব মেটার পর থেকেই ব্যবসা যেমন কমতে থাকে, তেমনই বিজ্ঞাপন থেকে টাকা আসাও কমে যায় ফেসবুক, টুইটারের মতো সংস্থাগুলির।
তাই আর্থিক মন্দা রুখতে ছাঁটাইকেই একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে। তারপরই শুরু হয় ধাপে ধাপে ছাঁটাই। মিসোর মতো ছোটখাটো ই-কমার্স কোম্পানিগুলিও সেই একই পথে হাঁটতে শুরু করেছে।
ঢাকার 'হিট অফিসার' বুশরা 'শীতল' করবেন শহরের তাপমাত্রা! নেটপাড়ায় তুমুল চর্চায় এই তরুণী