Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

মায়ানমারের ডলফিনের দেহ ভেসে এল বকখালিতে! সমুদ্রের ধারে হইচই

দ্য ওয়াল ব্যুরো: মায়ানমারের ডলফিনের (Dolphin) দেহ ভেসে এল বকখালির (Bakkhali) সমুদ্রে। মায়ানমারের ইরাবতী নদীতে এই ধরনের ডলফিন থাকে বলে জানা গেছে। এদের ইরাবতী ডলফিনও বলা হয়ে থাকে। তবে শুধু মায়ানমারই নয়, বাংলাদেশ কিংবা ভারতের সুন্দরবন এ

মায়ানমারের ডলফিনের দেহ ভেসে এল বকখালিতে! সমুদ্রের ধারে হইচই

শেষ আপডেট: 26 June 2022 02:53

দ্য ওয়াল ব্যুরো: মায়ানমারের ডলফিনের (Dolphin) দেহ ভেসে এল বকখালির (Bakkhali) সমুদ্রে। মায়ানমারের ইরাবতী নদীতে এই ধরনের ডলফিন থাকে বলে জানা গেছে। এদের ইরাবতী ডলফিনও বলা হয়ে থাকে। তবে শুধু মায়ানমারই নয়, বাংলাদেশ কিংবা ভারতের সুন্দরবন এলাকাতেও এমন ডলফিন বিরল নয়।

শনিবার সকালে বকখালির হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকতে এই ডলফিনের দেহটি ভেসে এসেছে। ডলফিনটি তিন-চার দিন আগেই মারা গিয়েছিল বলে অনুমান। কারণ বকখালিতে যখন তার দেহ ভেসে এসেছে ততক্ষণে তাতে পচন ধরতে শুরু করেছে।

সমুদ্রতটেই ওই ডলফিনটির দেহের ময়না তদন্ত করা হয়েছে। জানা যাচ্ছে সমুদ্রে জাহাজ বা ট্রলারের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তারপর জলে ভাসতে ভাসতে একসময় সে এসে পৌঁছেছে বকখালিতে।

সমুদ্রের ধারে এই ডলফিনের দেহ দেখামাত্র স্থানীয়রা বন দফতরে খবর দেন। সেখানকার আধিকারিকরা এসে ময়না তদন্ত করেন। দেখা গেছে ডলফিনটি প্রায় ৮ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া। এছাড়া ডলফিনটির ওজন প্রায় ১২০ কেজি।

গঙ্গার ডলফিনের সঙ্গে মায়ানমারের ইরাবতী নদীর ডলফিনের প্রজাতিগত কিছু পার্থক্য রয়েছে। এই ধরনের ডলফিনের মুখ তেমন সরু আর তীক্ষণ হয় না। সমুদ্রে ট্রলার চলাচলে এভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বন দফতরের কপালে। এতদিন মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল, তাই সমুদ্রে ট্রলারের উৎপাত ছিল কম। অবাধে সামুদ্রিক প্রাণীরা সেখানে বিচরণ করছিল। এখন মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে গেছে, সেই কারণেই এই ডলফিনের মৃত্যু বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সদ্যোজাতের শরীর থেকে রক্ত বের করে প্রাণ বাঁচিয়েছে কোলাঘাটের হাসপাতাল, কী রোগ হয়েছিল শিশুটির


```