Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Matua: মতুয়াদের গাড়ি আটকে মারধর, আহত দুই! বিচার না পেলে 'বুঝে নেওয়ার' হুমকি শান্তনু ঠাকুরের

দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরনগরগামী মতুয়াদের (Matua) গাড়ি আটকে মারধরের অভিযোগ উঠল। আহত হয়েছেন দু'জন। এই ঘটনার পরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দ্বারস্থ হন মতুয়ারা। সবকিছু জানার পরেই শান্তনু ঠাকুর ঘোষণা করেন ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা

Matua: মতুয়াদের গাড়ি আটকে মারধর, আহত দুই! বিচার না পেলে 'বুঝে নেওয়ার' হুমকি শান্তনু ঠাকুরের

শেষ আপডেট: 1 April 2022 07:32

দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরনগরগামী মতুয়াদের (Matua) গাড়ি আটকে মারধরের অভিযোগ উঠল। আহত হয়েছেন দু'জন। এই ঘটনার পরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দ্বারস্থ হন মতুয়ারা। সবকিছু জানার পরেই শান্তনু ঠাকুর ঘোষণা করেন ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে।

মতুয়াদের (Matua) প্রতিনিধিদের অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া নরেন্দ্রপুর থেকে ২৯ তারিখ রাতে ঠাকুরনগরের উদ্দেশে বাসে করে রওনা হয় মতুয়াদের একটি দল। গভীর রাতে বারাসত কাজিপাড়া এলাকায় কিছু যুবক ওই বাস আটকায়। মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করতে থাকে।

প্রতিবাদ করতে গেলে সুমন হালদার ও দলপতি বিধান হালদারকে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সুমন হালদারকে গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলপতি বিধান হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে মতুয়া দলের (Matua) প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের দ্বারস্থ হন। শান্তনু ঠাকুরের বক্তব্য ওই এলাকায় বরাবরই দুষ্কৃতীদের এমন তাণ্ডব চলে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতো দেখে নেবে। তার জন্য দায়ী থাকবে প্রশাসন।

নগেন্দ্রর পয়লা এপ্রিল— একুশে মুখ্যমন্ত্রীর চোখে চোখ, বাইশে সিবিআইয়ের স্ক্যানারে


```