Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাতের অন্ধকারে সরকারি জমি থেকে সাফ হয়ে যাচ্ছে বহু মূল্যবান সেগুন গাছ, প্রশাসনের ‘নীরবতা” নিয়ে প্রশ্ন

গাছের অপর নাম জীবন। একথা সকলে জানেন। নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এবিষয়ে বারে বারে উষ্মা প্রকাশ করছেন পরিবেশবিদরা। গাছ লাগানোর জন্য ফি-বছরই বন দফতরের তরফে ঘটা করে অরণ্য সপ্তাহও পালন করা হয়।

রাতের অন্ধকারে সরকারি জমি থেকে সাফ হয়ে যাচ্ছে বহু মূল্যবান সেগুন গাছ, প্রশাসনের ‘নীরবতা” নিয়ে প্রশ্ন

শেষ আপডেট: 13 November 2023 12:45

দ্য ওয়াল ব্যুরো: গাছের অপর নাম জীবন। একথা সকলে জানেন। নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এবিষয়ে বারে বারে উষ্মা প্রকাশ করছেন পরিবেশবিদরা। গাছ লাগানোর জন্য ফি-বছরই বন দফতরের তরফে ঘটা করে অরণ্য সপ্তাহও পালন করা হয়।

অথচ সরকারি জমি থেকেই রাতের অন্ধকারে একের পর এক সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে। মুনাফার জন্য বেছে বেছে মুল্যবান সেগুন গাছগুলি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

ধূপগুড়ির কদমতলা থেকে জলঢাকা। পাঁচ কিমি দীর্ঘ এই রাস্তার দু’দিকে ছিল বহু মূল্যবান একাধিক সেগুন গাছ। সম্প্রতি শাসকদলের একাংশ নেতার মদতেই ওই সেগুন গাছ চুরি হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। 

বিজেপির স্থানীয় নেতা চন্দন দত্তর অভিযোগ, “তৃণমূলের একাংশ নেতার মদতেই সরকারি জমি থেকে সেগুন গাছ চুরি হয়ে যাচ্ছে।” কটাক্ষের সুরে তাঁর সংযোজন, “গরু, কয়লা, চাকরি, রেশনের পর এবার তৃণমূলের একাংশ নেতার নজরে বহু মূল্যবান সেগুন গাছ। আর সব দেখেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।”

গাছ চুরির সত্যতা স্বীকার করে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফনীন্দ্রনাথ রায়। তবে বিজেপির আনা তৃণমূল-যোগের অভিযোগ উড়িয়ে তিনি বলেন, “কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে সরকারি জমি থেকে মূল্যবান সেগুন গাছ চুরি করে নিচ্ছে, এটা ঠিক। দুষ্কৃতীদের ধরতে আমরা নজরদারি শুরু করেছি। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ ঠিক নয়। আসলে বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে।”


```