Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মানিক সাহাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন, সিদ্ধান্ত পরিষদীয় দলের বৈঠকে

দ্য ওয়াল ব্যুরো: বিপ্লব দেবকে সরিয়ে সওয়া চার বছরের মাথায় তাঁকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি (BJP)। সেই মানিক সাহাকেই (Manik Saha) ফের ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী করছে গেরুয়া শিবির। সোমবার আগরতলার বিদুরকর্তা চৌমুহনিতে বিজেপির কেন্দ্রী

মানিক সাহাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন, সিদ্ধান্ত পরিষদীয় দলের বৈঠকে

শেষ আপডেট: 6 March 2023 13:33

দ্য ওয়াল ব্যুরো: বিপ্লব দেবকে সরিয়ে সওয়া চার বছরের মাথায় তাঁকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি (BJP)। সেই মানিক সাহাকেই (Manik Saha) ফের ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী করছে গেরুয়া শিবির।

সোমবার আগরতলার বিদুরকর্তা চৌমুহনিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে সম্বিত পাত্র-সহ একাধিক সর্বভারতীয় বিজেপি নেতা উপস্থিত ছিলেন। পরিষদীয় দলের বৈঠকের পর রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসাবে মানিক সাহার নাম ঘোষণা করেন।

Manik Saha, Tripura

আগামী বুধবার, ৮ মার্চ আগরতলার আস্তাবল ময়দানে নতুন সরকারের শপথগ্রহণ। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

মাঝে গুঞ্জন তৈরি হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে মুখ্যমন্ত্রী করতে পারে গেরুয়া শিবির। তিনি ধনপুর কেন্দ্র থেকে বিধানসভায় জয়ী হয়েছেন। নারী দিবসে শপথগ্রহণের দিন ঠিক হওয়ায় প্রতিমার নাম নিয়ে জল্পনা আরও জোরালো হয়। কিন্তু তা শেষ পর্যন্ত হল না। এমনিতেই বিপ্লবকে সরিয়ে মানিক সাহাকে এনে একবার মুখ বদল করে ফেলেছে বিজেপি। আবার নতুন করে মুখ বদলের রাস্তায় হাঁটল না তারা।

এখন কৌতূহল হল, প্রতিমার ভূমিকা কী হবে? তাঁকে কি রাজ্যে বড় কোনও মন্ত্রিত্ব দেওয়া হবে? সেক্ষেত্রে লোকসভায় উপনির্বাচন করতে হবে। শুধু প্রতিমা ভৌমিক নন। নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন সেই দিকেও তাকিয়ে রয়েছেন অনেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগরতলায় যখন এই বৈঠক চলছে তখন বিপ্লব দেব রাজ্যেই ছিলেন না। জানা গিয়েছে তিনি হায়দরাবাদে রয়েছেন।

আগের সরকারে জনজাতি মুখ হিসাবে জিষ্ণু দেববর্মা ছিলেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু এবার তিনি নিজের কেন্দ্রেই জিততে পারেননি। ফলে জনজাতি অংশের কাউকে ওই পদে বসানো হয় কিনা সেদিকেও নজর থাকবে। শেষ পর্যন্ত তিপ্রা মথার ভূমিকা কী হয়, তারা সরকারে যোগ দেয় কিনা সেদিকেও তাকিয়ে রয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহল।

আগুন-ভাঙচুরে তপ্ত ত্রিপুরা, জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা, মেয়াদ বাড়ল ১৪৪ ধারার


```