Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নাবালক ছেলের সামনে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ফাঁসির সাজা জলপাইগুড়িতে

স্ত্রীকে নৃশংসভাবে খুনের দায়ে ময়নাগুড়ি থানা এলাকার চারেরবাড়ি সরকারপাড়ার বাসিন্দা সুজিত দে ভৌমিককে এদিন ফাঁসির আদেশ দিল জলপাইগুড়ি আদালত।

নাবালক ছেলের সামনে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ফাঁসির সাজা জলপাইগুড়িতে

সাজানো ঘটনা বলে দাবি সুজিতের

শেষ আপডেট: 21 April 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নাবালক ছেলের সামনে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ফাঁসির সাজা হল এক ব্যক্তির। সোমবার জলপাইগুড়ি আদালত এই সাজা ঘোষণা করে।

স্ত্রীকে নৃশংসভাবে খুনের দায়ে ময়নাগুড়ি থানা এলাকার চারেরবাড়ি সরকারপাড়ার বাসিন্দা সুজিত দে ভৌমিককে এদিন ফাঁসির আদেশ দিল জলপাইগুড়ি আদালত। যদিও এটিকে সাজানো ঘটনা বলেছেন সুজিত ।

২০২৩ সালে ঘটনাটি ঘটে। অভিযোগ সুজিতের বিবাহবহির্ভূত সম্পর্কে আপত্তি করেছিলেন তাঁর  স্ত্রী। এই নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকত। ঘটনার দিন সকালেও বাড়িতে এই নিয়ে অশান্তি হয়। এরপর সুজিত দে ভৌমিক তার নাবালক ছেলের সামনে স্ত্রীর বুকের ওপর কুড়ুল দিয়ে পরের পর আঘাত করে। 

ওইসময় বাড়িতে উপস্থিত ছিল সুজিতের শাশুড়ি ও শাশুড়ির মা। বাধা দিতে এলে তাদেরকেও খুনের চেষ্টা করে অভিযুক্ত। সেই ঘটনায় সোমবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্ত সুজিত দে ভৌমিককে ফাঁসির আদেশ দেন। একইসঙ্গে দুজনকে খুনের চেষ্টার অভিযোগে আসামিকে যাবজ্জীবন সাজা ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।


```