Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সতর্কীকরণ সত্ত্বেও বেপরোয়া পর্যটক! মেয়েকে বাঁচিয়ে দিঘার সমুদ্রে তলিয়ে গেল মদ্যপ বাবা

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের মেয়েকে কাঁধে চাপিয়ে সমুদ্রে নামার সময়েই বারণ করেছিলেন নুলিয়ারা। বাবার তখন হুঁশ নেই। মদের নেশায় বেহাল। টলতে টলতে মেয়েকে নিয়ে চলেছেন স্নান করতে। স্ত্রীয়ের মানা তো নয়ই, বাকি পর্যটকদেরও চোখ রাঙিয়ে সটান নেমে গিয়েছিলেন

সতর্কীকরণ সত্ত্বেও বেপরোয়া পর্যটক! মেয়েকে বাঁচিয়ে দিঘার সমুদ্রে তলিয়ে গেল মদ্যপ বাবা

শেষ আপডেট: 23 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের মেয়েকে কাঁধে চাপিয়ে সমুদ্রে নামার সময়েই বারণ করেছিলেন নুলিয়ারা। বাবার তখন হুঁশ নেই। মদের নেশায় বেহাল। টলতে টলতে মেয়েকে নিয়ে চলেছেন স্নান করতে। স্ত্রীয়ের মানা তো নয়ই, বাকি পর্যটকদেরও চোখ রাঙিয়ে সটান নেমে গিয়েছিলেন জলে। বিপত্তি বাধে অচিরেই। ঢেউয়ের ধাক্কায় জবে খাবি খেতে খেতেই প্রাণ যায় ব্যক্তির, তবে বেঁচে যায় শিশুকন্যা। দিঘার ১ নম্বর স্নান ঘাটের কাছে এই ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে। মৃত ব্যক্তির নাম শঙ্কর দেব (৪৪)। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা শঙ্করবাবু সপরিবারে দিঘায় আসেন গত বৃহস্পতিবার। ওল্ড দিঘার একটি বেসরকারি হোটেলে উঠেছিলেন তিনি। এ দিন দুপুর ১টা নাগাদ স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে অত্ত্বিকাকে নিয়ে সমুদ্রে স্নান করতে নামেন। তখনই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কথায়, মদ্যপ ছিলে শঙ্করবাবু। ঠিক মতো হাঁটতেও পারছিলেন না। তাঁকে অনেকবার জলে নামতে বারণ করেন স্থানীয় নুলিয়ারা। সকলের কথা অগ্রাহ্য করে মেয়েকে কাঁধে বসিয়ে জলে নেমে পড়েন তিনি। উত্তাল ঢেউয়ের মধ্যে বেশ খানিকটা ভিতরেও চলে গিয়েছিলেন। তবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ঢেউয়ের ধাক্কায় হাবুডুবু খেতে শুরু করেন। তাঁর এমন অবস্থা দেখে ছুটে আসেন নুলিয়ারা। মেয়েকে তাঁদের দিকে ছুঁড়ে দিয়ে তলিয়ে যান শঙ্করবাবু। নুলিয়া ও সিভিকদের সাহায্যে উদ্ধার করা হয় দু’জনকেই। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করলে শঙ্করবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুটি এখনও ভর্তি রয়েছে হাসপাতালে। দিঘা থানার পুলিশের বক্তব্য, সৈকতে মাইকে লাগাতার সতর্কীকরণ, নজরদারির পরেও কোনও কোনও পর্যটক বেপরোয়া ভাবে সমুদ্রে নামার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি মদ্যপ অবস্থায় সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা থাকলেও বহু পর্যটকই তা মানছেন না। ফলে মদ্যপ অবস্থায় সমুদ্রে তলিয়ে মৃত্যুর ঘটনাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

```