Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

তেলের ট্যাঙ্কার থেকে পড়ে গেলেন খালাসি! বাসন্তীতে মর্মান্তিক দুর্ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: তেলের ট্যাঙ্কার থেকে পড়ে মৃত্যু হল এক খালাসির। মৃতের নাম হাফিজ শেখ ওরফে সাদ্দাম। বয়স মাত্র ৩৫ বছর। মৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বাসন্তী থানার

তেলের ট্যাঙ্কার থেকে পড়ে গেলেন খালাসি! বাসন্তীতে মর্মান্তিক দুর্ঘটনা

শেষ আপডেট: 7 December 2021 18:43

দ্য ওয়াল ব্যুরো: তেলের ট্যাঙ্কার থেকে পড়ে মৃত্যু হল এক খালাসির। মৃতের নাম হাফিজ শেখ ওরফে সাদ্দাম। বয়স মাত্র ৩৫ বছর। মৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবেড়িয়া এলাকার একটি পাম্পে তেল ভরছিলেন ওই যুবক। তেল ভরার পর গাড়ির উপরে উঠে ট্যাঙ্কারের ঢাকনা লাগাচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই নীচে পড়ে যান ওই যুবক। তাঁর মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি স্থানীয়রা এবং গাড়ির চালক গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে তার অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরাই। এরপর রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে কি ভাবে এমন দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

```