
শেষ আপডেট: 4 May 2023 10:04
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: যেন ‘শোলে’ সিনেমার দৃশ্য! আত্মহত্যা করতে জলের ট্যাঙ্কের উপর উঠে পড়লেন এক যুবক (Man Climb Up On Water Tank) । দমকল কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টার পর নীচে নামিয়ে আনা হল তাকে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে হইচই পড়ে যায় মেদিনীরপুর শহরে (Medinipur)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম ভিকি পাওয়ার। তাঁর স্ত্রী বুধবারই মারা গেছেন। সেই শোকেই যুবক সম্পূর্ণ ভেঙে পড়েছেন বলে প্রতিবেশীদের ধারণা। স্টেশন রোড সংলগ্ন এলাকার ভূঁইয়া পাড়াতে তাঁর বাড়ি।
বুধবার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভিকির স্ত্রী। প্রবল শোকে তিনি সাময়িক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। সকাল এগারোটার সময় আচমকাই তিনি এলাকার শেখপুরা পোল্ট্রি পুকুর পাড়ে একটি জলের ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। যুবকের এমন কাণ্ড দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। ওই যুবককে নামিয়ে আনতে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। ট্যাঙ্কে উঠে ওই যুবককে নীচে নামানোর চেষ্টা করেন। অবশেষে দেড় ঘণ্টা ধরে বোঝানোর পর ওই তাঁকে নীচে নামিয়ে আনা সম্ভব হয়। কোতোয়ালি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তৃণমূলের যুব শহর সভাপতি আবীর আগরওয়াল বলেন, ওই যুবকের স্ত্রী চারদিন আগে বিষ খেয়েছিলেন। মহিলাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবারের লোকজন। বুধবার রাতে মারা গিয়েছেন ওই মহিলা।
‘ভূতে ধর্ষণ করেছে’! পাঁচ বছরের শিশুকে নির্যাতনের পর বলল অভিযুক্ত, কাটোয়ায় শোরগোল