Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Mamata Banerjee: মমতার তলব কল্যাণ-মলয়দের, একের পর এক সিবিআই নির্দেশের জের!

দ্য ওয়াল ব্যুরো: গত এক মাসে বাংলায় যে কটি ঘটনা বাংলাকে তোলপাড় করে দিয়েছে তার সবেতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার উপর রয়েছে এসএসসি নিয়োগের একাধিক মামলাও। মঙ্গলবার জোড়া ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পরিস্থি

Mamata Banerjee: মমতার তলব কল্যাণ-মলয়দের, একের পর এক সিবিআই নির্দেশের জের!

শেষ আপডেট: 13 April 2022 05:02

দ্য ওয়াল ব্যুরো: গত এক মাসে বাংলায় যে কটি ঘটনা বাংলাকে তোলপাড় করে দিয়েছে তার সবেতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার উপর রয়েছে এসএসসি নিয়োগের একাধিক মামলাও। মঙ্গলবার জোড়া ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পরিস্থিতি যখন এমনই তখন বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তিনজনকে তলব করলেন নবান্নে। যা খুবই তাত্‍পর্যপূর্ণ বলে মত অনেকের।

কোন তিনজন?

আইনমন্ত্রী মলয় ঘটক, আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বর্ষীয়ান আইনজীবী তথা বজবজের বিধায়ক অশোক দেব।

আরও পড়ুন: হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় যে কারণে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

পর্যবেক্ষকদের অনেকের মতে, উদ্ভূত পরিস্থিতিতে শলা করতেই এই তিনজনকে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, আদালত কার্যত রাজ্য পুলিশের উপর আস্থা রাখাই ছেড়ে দিয়েছে। অনেকের মতে, মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন, পুলিশের উপর ধারাবাহিক এই অনাস্থা জনমনেও প্রভাব তৈরি করছে। যা রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার জন্য খুব একটা ভাল ব্যাপার নয়।

এদিন দুপুর তিনটের সময় কল্যাণ, মলয়দের নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার পথে এগোচ্ছে নবান্ন।


```