Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শান্তিনিকেতন গর্বের জায়গা ছিল, আজ প্রবলেম হচ্ছে: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (viswabharati) অচলাবস্থা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বৃহস্পতিবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ফাজিল, হাই মাদ্রাসা, জয়েন্ট এন্ট্রান্স সহ বিভিন্ন পরীক্ষার কৃতীদের

শান্তিনিকেতন গর্বের জায়গা ছিল, আজ প্রবলেম হচ্ছে: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 2 September 2021 11:06

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (viswabharati) অচলাবস্থা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বৃহস্পতিবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ফাজিল, হাই মাদ্রাসা, জয়েন্ট এন্ট্রান্স সহ বিভিন্ন পরীক্ষার কৃতীদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা করেন মমতা। সেখানেই বীরভূমের ছাত্রছাত্রীদের উদ্দেশে বলার সময় শান্তিনিকেতন প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, “শান্তিনিকেতন গর্বের জায়গা ছিল, আজ প্রবলেম হচ্ছে।” রবীন্দ্রনাথের প্রসঙ্গ ও বীরভূমের গরিমার কথা উল্লেখ করে মমতা বলেন, “বিশ্বভারতীর একদিকে বাউলের একতারা, অন্যদিকে লাল মাটির পথ, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়।” অনেকের মতে, মমতা এদিন বুঝিয়ে দিতে চেয়েছেন বিশ্বভারতীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি যতটা বিরক্ত ততটাই উদ্বিগ্ন। এর আগে পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে ব্যাপক সংঘাত বেঁধেছিল বিশ্বভারতীতে। সেই সময়ে একদিকে ছিল বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে প্রায় সবাই। জেলা প্রশাসন, আশ্রমিক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী—সকলেই বলেছিল শান্তিনিকেতনকে নরকগুলজার বানানোর চেষ্টা হচ্ছে। রবি ঠাকুর যে মুক্ত পরিবেশে শিক্ষার দর্শন নিয়ে বিশ্বভারতী গড়েছিলেন তার মূলেই আঘাত করা হচ্ছে। সেই সময়েও মুখ্যমন্ত্রী বলেছিলেন, পাঁচিল তুলে গর্বের বিশ্বভারতীকে কারাগার বানানোর ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক পরিস্থিতিতে এই প্রথম মুখ খুললেন মমতা। আরও পড়ুনঃ ছাত্রদের জন্য বড় ঘোষণা মমতার, বিবেকানন্দ স্কলারশিপের নিয়ম বদলে গেল অচলাবস্থা কাটার কোনও নাম নেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। একদিকে ছাত্ররা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে উপাচার্যের বাংলোর সামনে। অন্যদিকে অনড় বিদ্যুৎ চক্রবর্তীও। এই দড়ি টানাটানির মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বুধবার হাইকোর্টে মামলা দায়ের করে বিশ্বভারতী কর্তৃপক্ষ আর্জি জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক রাজ্য সরকার। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে। প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদীকেও চিঠি লিখে ঘেরাও নিয়ে অভিযোগ জানিয়েছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। গত সোমবার ছাত্র ঐক্য মঞ্চের পক্ষ থেকে উপাচার্য, রেজিস্ট্রার-সহ অন্যান্যদের এফআইআর দায়ের করা হয় শান্তিনিকেতন থানায়। সেই অভিযোগপত্রে ছাত্র ঐক্য মঞ্চের পক্ষে বলা হয়েছে, স্মারকলিপি দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন আধিকারিক ছাত্রদের জোর করে বের করে দেয়। এবং গাড়ির চালককে নির্দেশ দেয় ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার জন্য। এ নিয়ে এর আগে দুই ছাত্র খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারির দাবি জানিয়েছে ছাত্র মঞ্চ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```