Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'অগ্রজাকে হারালাম', সন্ধ্যার মৃত্যুতে শোকস্তব্ধ মমতা, কালই ফিরছেন উত্তরবঙ্গ থেকে

দ্য ওয়াল ব্যুরো: সন্ধ্যার আঁধারেই নিভল 'গীতশ্রী'র জীবনপ্রদীপ। বাংলার সঙ্গীতজগতকে কাঁদিয়ে বিদায় নিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই দুঃসংবাদ পাওয়ার পরেই উত্তরবঙ্গ সফর মাঝপথে থামিয়ে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তি

'অগ্রজাকে হারালাম', সন্ধ্যার মৃত্যুতে শোকস্তব্ধ মমতা, কালই ফিরছেন উত্তরবঙ্গ থেকে

শেষ আপডেট: 15 February 2022 15:53

দ্য ওয়াল ব্যুরো: সন্ধ্যার আঁধারেই নিভল 'গীতশ্রী'র জীবনপ্রদীপ। বাংলার সঙ্গীতজগতকে কাঁদিয়ে বিদায় নিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই দুঃসংবাদ পাওয়ার পরেই উত্তরবঙ্গ সফর মাঝপথে থামিয়ে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তিনদিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেখান থেকে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বুধবারই কলকাতায় ফিরে আসছেন তিনি। জানা গেছে, আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেই শহরে ফিরবেন তিনি। এদিকে গীতশ্রীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে রবীন্দ্র সদনে আগামীকাল দুপুর ১২টা থেকে কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আসার পরে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। আপাতত গোটা বিষয়টি তদারক করার সম্পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে কলকাতা শহরের মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে। এদিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়েই শোকবার্তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, “কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে।”

```