Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মমতা অমৃতসর যাবেন, বিধানসভায় এসে আমন্ত্রণ জানিয়ে গেলেন স্বর্ণমন্দিরের প্রতিনিধিরা

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীকে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অমৃতসরের স্বর্ণমন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি দল। তাঁদের আমন্ত্রণ রক্ষা করতে শিগগিরই স্বর্ণমন্দিরে যাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্

মমতা অমৃতসর যাবেন, বিধানসভায় এসে আমন্ত্রণ জানিয়ে গেলেন স্বর্ণমন্দিরের প্রতিনিধিরা

শেষ আপডেট: 31 July 2023 09:55

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীকে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অমৃতসরের স্বর্ণমন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি দল। তাঁদের আমন্ত্রণ রক্ষা করতে শিগগিরই স্বর্ণমন্দিরে যাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন, এই নিমন্ত্রণ পাওয়া তাঁর কাছে অত্যন্ত গর্বের ব্যাপার (Mamata Banerjee Golden Temple)।

সোমবার বিধানসভার অধিবেশনে এসেছিলেন পাঞ্জাবের অমৃতসর স্বর্ণমন্দির কর্তৃপক্ষের তরফে জ্ঞানী রখবীর সিং, আকাল তখৎ এবং দরবার সাহিব। (Mamata Banerjee Golden Temple)

তাঁরা কলকাতায় এসেছেন সদ্যই, এবং এসেই তাঁকে স্বর্ণমন্দিরে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। শিখ সম্প্রদায়ের সকলকে তিনি শুভকামনা জানিয়েছেন।

তিনি আরও জানান, বাংলার সঙ্গে পাঞ্জাবের সম্পর্ক বহু পুরনো। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হোক, বা স্বাধীনতা সংগ্রামে সম্মিলিত অংশগ্রহণ, বাঙালি এবং পাঞ্জাবিদের মধ্যে সৌহার্দ্য বরাবরই ছিল। মিলেমিশেই এদেশে বছরের পর বছর রয়েছেন তাঁরা। তাই স্বর্ণমন্দির কর্তৃপক্ষের এই নিমন্ত্রণ পাওয়া গর্বের মুহূর্ত বলে দাবি মমতার। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে তিনি শিগগিরই পাঞ্জাব যাবেন বলে জানিয়েছেন।

আবাস যোজনা থেকে সংখ্যালঘু উন্নয়ন, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী


```