
শেষ আপডেট: 4 April 2023 08:27
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের অক্টোবর মাসে বীরভূমের মল্লারপুর (Mallarpur) থানার লকআপে এক নাবালকের মৃত্যু হয়েছিল (custodial death)। সেই মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (high court)।
ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। সেই মামলায় এদিন আদালত নির্দেশ দিয়েছে, মৃত কিশোরের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেইসঙ্গে আদালত এও বলেছে, নাবালকদের গ্রেফতার করলে তাদের সঙ্গে লকআপে কী ধরনের আচরণ করা উচিত সে ব্যাপারে পুলিশকেও বিশেষ প্রশিক্ষণ দিতে হবে।
২০২০ সালের পুজোর সময়ে সপ্তমীর রাতে শুভ মেহেনা নামে ওই কিশোরকে আটক করে মল্লারপুর থানার পুলিশ। পরের দিন তার মৃত্যুর খবর এসে পৌঁছয় গ্রামে। তারপরেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।
ওই কিশোরের বাড়ি মল্লারপুরের রেলপাড়ে। তার পরিবারের দাবি ছিল, সপ্তমীর রাতে মোবাইল ফোন চুরির মিথ্যা অভিযোগে মল্লারপুর থানার পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সেই থেকে থানাতেই ছিল সে। পরের দিন পরিবারের সদস্যরা জানতে পারেন পুলিশ হেফাজতেই মৃত্যু হয়েছে ওই কিশোরের। তাঁরা অভিযোগ করেন ,লকআপে নিয়ে তাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে। তাঁদের দাবি, থানা লকআপে আত্মঘাতী হয় ওই কিশোর। সেই মামলায় এদিন শেষমেশ মুখ পুড়ল পুলিশের।
কংগ্রেসকে মামলার অনুমতি দিলেন বিচারপতি মান্থা, তবে শুনবেন কিনা তা নিয়ে অনিশ্চিত