Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সালিশি সভায় মহিলাকে বাঁশ দিয়ে মার! রতুয়ায় ভিডিও ভাইরাল হতেই নিন্দায় শুভেন্দু

এই ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতারা জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি ভাইরাল ভিডিও দেখা যায়, মহিলাকে বেদম বাঁশ পেটা করা হচ্ছে।

সালিশি সভায় মহিলাকে বাঁশ দিয়ে মার! রতুয়ায় ভিডিও ভাইরাল হতেই নিন্দায় শুভেন্দু

সালিশি সভায় মহিলাকে বাঁশ দিয়ে মার!

শেষ আপডেট: 3 October 2024 13:40

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ফের সালিশি সভায় ডেকে নিয়ে গিয়ে মহিলাকে মারধরে অভিযোগ উঠল মালদহে। চোপড়ার পর এবার রতুয়ায়। অভিযোগ, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় মহিলার উপর এমন নৃশংস অত্যাচার করে গ্রামের মাতব্বরা। এই ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতারা জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি ভাইরাল ভিডিও দেখা যায়, মহিলাকে বেদম বাঁশ পেটা করা হচ্ছে। ব্যথায় কাতরালেও কোনও রেয়াত করা হয়নি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।  

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে শাসকদলের নিন্দায় সরব হয়েছেন। তিনি লিখেছেন, "চোপড়া, আরিয়াদহ, কোচবিহার, তালিকা দীর্ঘ হচ্ছে। তৃণমূল নেতারা বাঁশ দিয়ে মহিলাকে মারধর করছেন। এটাই পশ্চিমবঙ্গের ছবি হয়ে উঠেছে। এবার মালদহ জেলার রতুয়ায়। গতকাল (বুধবার) রাতে এক মহিলার হাত পিছনে বেঁধে দিয়ে মারধর করেন তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ আনারুল হক। মালদহের রতুয়া দুই ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। কেন তৃণমূল নেতারা মনে করেন, যে মহিলাদের মারধর করার বিশেষাধিকার রয়েছে তাঁদের?"  


 

শুভেন্দুর অধিকারীর সঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, আরও এক মহিলাকে জনসমাক্ষে বাঁশ পেটা করা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গের কোনও মহিলা সুরক্ষিত নয়। শরিয়া আইন চলছে। সালিশি সভায় শাস্তি দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরতেই হবে। তিনি এক অপ্রতিরোধ্য দুর্যোগ।

পরকীয়া সম্পর্কের বিচারের জন্য সালিশি সভা ডাকা হয়েছিল। যুগলকে মাথা ন্যাড়া করে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে মারধর করার পরে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল মাতব্বরদের বিরুদ্ধে। গত সেপ্টেম্বরে উত্তর দিনাজপুরের ইসলামপুরে এই ঘটনা ঘটে। সেই ঘটনাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

চলতি বছরের জুলাই মাসে এমন একটি ঘটনা সমানে এসেছিল। পরকীয়া জড়িয়ে পড়ায় রাস্তায় ফেলে যুগলকে মারধর করা হয়। বাম নেতা মহম্মদ সেলিমের এই ঘটনার একটি ভিডিও পোস্ট করতেই আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শুরু হয় শাসক-বিরোধী তরজা। এই ঘটনায় শাসকদল ঘনিষ্ট তাজমুল হক ওরফে জেসিবিকে গ্রেফতার করে পুলিশ। সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যায়। এই ঘটনার দুমাসের মাথায় আরও এক ঘটনা সামনে এল। এক্ষেত্রে, রুইয়া গ্রামের পঞ্চায়েত সদস্য -সহ তৃণমূলের একদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 


```