Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আইসক্রিমের ফ্রিজে নগ্ন দেহ! ভয়ঙ্কর ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য মালদহে

বছর চল্লিশের ওই যুবক গত ৬-৭ বছর ধরে আইসক্রিম গোডাউনের গাড়ির চালক ছিলেন।

আইসক্রিমের ফ্রিজে নগ্ন দেহ! ভয়ঙ্কর ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য মালদহে

মালদহে ভয়ানক ঘটনা। এআই জেনারেটেড ছবি

শেষ আপডেট: 22 July 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: আইসক্রিমের ফ্রিজ খুলতেই বেরিয়ে এল নগ্ন দেহ। ভয়ঙ্কর এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাচামারি এলাকার হিন্দুস্তান গোডাউন সংলগ্ন এলাকায় নামকরা একটি কোম্পানির আইসক্রিমের ফ্রিজে মেলে দেহটি। 

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম মৃণালকান্তি বসু। বছর চল্লিশের ওই যুবক গত ৬-৭ বছর ধরে আইসক্রিম গোডাউনের গাড়ির চালক ছিলেন। সোমবার সকালে কোম্পানির এক কর্মী মাল পাঠানোর জন্য মৃণালের খোঁজ করা শুরু করেন। কিন্তু অনেক খুঁজেও কোথাও পাওয়া যায়নি তাঁকে। 

ইতিমধ্যে কোম্পানির এক কর্মী তাঁর প্রয়োজনেই আইসক্রিম রাখার ফ্রিজ খোলেন। তারপরেই ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে শিউরে ওঠেন। দেখতে পান ফ্রিজের মধ্যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে রয়েছে মৃণালকান্তির দেহ। ওই কর্মীর চিৎকার শুনে ছুটে আসেন কারখানার অন্যরা। পুলিশকে খবর পাঠানো হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খবর পাঠানো হয় তাঁর  বাড়িতে। 

আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরী জানান, তাঁর অনুমান রবিবার ছুটির দিনে অতিরিক্ত মদ্যপান করে ফেলেছিলেন মৃণালকান্তি। তার থেকেই কোনওভাবে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কেন নগ্ন দেহ মিলল, সে প্রশ্নের কোনও উত্তর এখনও মেলেনি। গাড়ি চালকের দেহ উদ্ধারের পরেই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 


```