Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মৃত রোগীর হাতে স্যালাইন লাগিয়ে রেফার করার অভিযোগ মালদহের সরকারি হাসপাতালের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: নিজেদের গাফিলতি ঢাকতে মৃত রোগীর হাতে স্যালাইন লাগিয়ে অন্যত্র রেফার করার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। মালদহের হবিবপুরের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালের ঘটনা (Maldah government hospital)। হাসপাতাল সূত্রের

মৃত রোগীর হাতে স্যালাইন লাগিয়ে রেফার করার অভিযোগ মালদহের সরকারি হাসপাতালের বিরুদ্ধে

শেষ আপডেট: 19 September 2023 07:46

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: নিজেদের গাফিলতি ঢাকতে মৃত রোগীর হাতে স্যালাইন লাগিয়ে অন্যত্র রেফার করার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। মালদহের হবিবপুরের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালের ঘটনা (Maldah government hospital)।

হাসপাতাল সূত্রের খবর, মৃত মহিলার নাম অনিমা বর্মন(৩৫)। অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ (Maldah government hospital)।

মৃতের স্বামী পরিতোষ বর্মন বলেন, “জ্বর থাকার জন্য স্থানীয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে স্ত্রীকে ভর্তি করায়। সে সময় চিকিৎসক ইনজেকশন দিলে কিছুক্ষণের মধ্যে অনিমা অজ্ঞান হয়ে পড়েন । তখন কর্তব্যরত চিকিৎসক হাতে স্যালাইন লাগিয়ে রোগীকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।”

পরিতোষবাবুর অভিযোগ, “রোগীর হাতে ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্যই মৃত্যু হয়েছে। এমনকী নিজেদের গাফিলতি ঢাকতে মৃত রোগীর হাতে স্যালাইন লাগিয়ে রেফার করা হয়েছিল।” ঘটনার প্রতিবাদে রাতে গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখান নিহতের পরিজনেরা।

যদিও অভিযোগ উড়িয়ে বিএমওএইচ সুদীপ কুণ্ডু বলেন, “রোগীকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোগীর চিকিৎসাও শুরু করেছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। পথে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। রোগীর পরিবারের অভিযোগ ভিত্তিহীন।”

আরও পড়ুন: কসবার স্কুলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করতে হবে, ময়নাতদন্তের রিপোর্ট পরিবারকে দেওয়ার নির্দেশ


```