Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

শারীরিক সম্পর্কের পরেও বিয়েতে রাজি নয় প্রেমিক, বাড়ির সামনে ধর্নায় বসলেন তরুণী

দ্য ওয়াল ব্যুরো: আলাপ হয়েছিল বিয়েবাড়িতে। সেখান থেকেই প্রেমে (Love affair) পড়া। একাধিকবার শারীরিক সম্পর্কও (sex) হয়েছে। তারপরেও নাকি বিয়ে (Marriage) করতে রাজি হয়নি প্রেমিক (boyfriend)। শুধু তাই নয়, প্রেমিকের বাড়ির লোকজন নাকি তাঁকে মারধরও কর

শারীরিক সম্পর্কের পরেও বিয়েতে রাজি নয় প্রেমিক, বাড়ির সামনে ধর্নায় বসলেন তরুণী

শেষ আপডেট: 15 September 2022 05:55

দ্য ওয়াল ব্যুরো: আলাপ হয়েছিল বিয়েবাড়িতে। সেখান থেকেই প্রেমে (Love affair) পড়া। একাধিকবার শারীরিক সম্পর্কও (sex) হয়েছে। তারপরেও নাকি বিয়ে (Marriage) করতে রাজি হয়নি প্রেমিক (boyfriend)। শুধু তাই নয়, প্রেমিকের বাড়ির লোকজন নাকি তাঁকে মারধরও করেছে। ব্যস, স্ত্রীর অধিকার চেয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন (stages protest) প্রেমিকা।

ঘনাস্থল মালদহের (Malda) রতুয়া। তরুণীর বাড়ি মালদহেরই মানিকচকে। জানা গেছে, বছরখানেক আগে একটি বিয়েবাড়িতে তাঁর সঙ্গে আলাপ হয় রতুয়ার বাসিন্দা ওই যুবকের। তারপর সম্পর্ক গড়ায় প্রেমে। প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন বলে দাবি তাঁর। এমনকি, একাধিকবার যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কও হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগে তাঁর বাড়িতে এসেও ঘনিষ্ঠ হয়েছেন ওই যুবক, এমনটাই দাবি তাঁর। এছাড়া হোটেলেও রাত্রিযাপন করেছেন দু"জনে। কিন্তু এতকিছুর পরেও প্রেমিক তাঁকে বিয়ে করতে রাজি হয়নি বলে অভিযোগ তাঁর।

তরুণী আরও জানিয়েছেন, বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বাড়িতে ডেকেছিলেন ওই যুবক। কিন্তু সেখানে পৌঁছে ওই তরুণী দেখেন, প্রেমিক নিজেই বাড়িতে নেই। বাধ্য হয়ে এক আত্মীয়ের বাড়িতে সেদিনের মতো থেকে যান তিনি। কিন্তু তার পরের দিন সকালে যখন আবার প্রেমিকের বাড়িতে যান তিনি, তখন যুবকের বাড়ির লোকেরা সম্পর্কের কথা অস্বীকার করে। শুধু তাই নয়, তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। তারপরেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন প্রেমিকা।

যদিও প্রেমিকের পরিবারের দাবি, দুজনের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। তাঁদের দাবি, তাঁরা তরুণীর বাবা এবং দাদার নম্বর চেয়েছেন। কিন্তু তা আদৌ দিচ্ছেন না তরুণী। ফলে তাঁর কথায় কেউই বিশ্বাস করছেও না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। ওই তরুণীর সঙ্গে কথাও বলেন পুলিশের আধিকারিকরা। যদিও তাতে কোনও লাভ হয়নি বলেই সূত্রের খবর। স্ত্রীর অধিকার না নিয়ে কোথাও যাবেন না, সাফ জানিয়ে দিয়েছেন প্রেমিকা।

যোগীরাজ্যে ফের ‘হাতরাস’, সেই লখিমপুর খেরিতে দুই দলিত কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, খুন


```