Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আরও পণ চাই, বধূকে হাত-পা বেঁধে বিদ্যুতের শক দিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মালদহে

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মাত্র ৮ মাস আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই পণের দাবিতে চলছিল নির্যাতন। সেই পণ না পাওয়াতেই বধূকে হাত-পা বেঁধে বিদ্যুতের শক দিয়ে চূড়ান্ত নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির

আরও পণ চাই, বধূকে হাত-পা বেঁধে বিদ্যুতের শক দিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মালদহে

শেষ আপডেট: 21 August 2023 07:47

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মাত্র ৮ মাস আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই পণের দাবিতে চলছিল নির্যাতন। সেই পণ না পাওয়াতেই বধূকে হাত-পা বেঁধে বিদ্যুতের শক দিয়ে চূড়ান্ত নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে (Malda woman killed)।

ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার শ্রীপুর এলাকায়। মৃতা বধূর নাম জুলি পারভিন। মাত্র ৮ মাস আগে শ্রীপুরের বাসিন্দা জাহাঙ্গীর আলমের সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল ২০ বছরের তরুণীর। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকা সহ সোনার গয়না এবং অন্যান্য ঘর সাজানোর জিনিস দিয়েছিলেন জুলির পরিবারের লোকজন। কিন্তু তারপর ফের এক লক্ষ টাকা পণ চাওয়া হয় জাহাঙ্গীরের পরিবারের তরফে।

জুলির বাবা হাইমুদ্দিন শেখ সেই টাকা দিতে পারেননি। তারপর থেকেই ওই বধূর উপর নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হত। অভিযোগ, রবিবার রাতে পুনরায় গৃহবধূকে পণের দাবিতে হাত-পা বেঁধে সারা শরীরে ইলেকট্রিক শক দিয়ে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। তারপর সোমবার সকালে গৃহবধুর পরিবারের সদস্যদেরকে ফোন করে জাহাঙ্গীর জানায়, তাঁদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। (Malda woman killed)

খবর পেয়ে গৃহবধূর পরিবারের সদস্যরা তড়িঘড়ি ছুটে যান মেয়ে শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায়, জুলির সারা শরীর ক্ষতবিক্ষত, গায়ে ফুটোর মতো দেখতে আঘাতের দাগ রয়েছ। তা দেখেই মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের অনুমান, তাঁদের মেয়েকে ইলেকট্রিক শক দিয়ে অত্যাচার করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর মৃত গৃহবধূর পরিবারের তরফে জুলির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে (dowry death)।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

স্কুলের শিক্ষক বকেছিলেন, অভিমানে গলায় দড়ি দিল ১৭ বছরের কিশোরী


```