Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মালদহে ফের শ্যুটআউট, তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি, এক দলীয় কর্মীর মৃত্যু

রাস্তায় শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন অঞ্চল তৃণমূলের সভাপতি।

মালদহে ফের শ্যুটআউট, তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি, এক দলীয় কর্মীর মৃত্যু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 January 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় ফের গুলি কালিয়াচকে। আততায়ীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ।  গুলিবিদ্ধ হন তৃণমূলের অঞ্চল সভাপতি। গুলিতে মৃত্য়ু হয়েছে এক তৃণমূল কর্মীর। তাঁর নাম হাসান শেখ। আহত অঞ্চল সভাপতি বকুল শেখকে মারাত্মক জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে জখম হয়েছেন আরও এক তৃণমূল কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন বকুল শেখ। সেখানেই কয়েকজন আততায়ী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বকুল শেখ। গুলি লাগে তাঁর পাশে থাকা এক তৃণমূল কর্মীরও। এরপর গুলি ছুড়তে ছুড়তেই এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে জানা গেছে একাধিক গুলি লেগেছে বকুল শেখের শরীরে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। আহত অন্য তৃণমূল কর্মীরও আঘাত গুরুতর। মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। 

বছরের শুরুতে ২ জানুয়ারি রীতিমতো রেইকি করে খুন করা হয়েছিল ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মালদা টাউন তৃণমূলের সভাপতি  নরেন্দ্রনাথ তিওয়ারি-সহ বেশ কয়েকজনকে। তবে সব অভিযুক্ত এখনও ধরা পড়েনি।  ১২ দিন পেরোতে না পেরোতেই আবার নিশানায় তৃণমূল নেতা। কে বা কারা এসে সাতসকালে গুলি চালাল, সবটা খতিয়ে দেখছে পুলিশ। 


```