Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Mainaguri: হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকা

দ্য ওয়াল ব্যুরো: ময়নাগুড়ি কাণ্ডে (Mainaguri) দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধেবেলা গ্রেফতার করা হয়েছিল অজয় রায় নামের এক যুবককে। তাকে জেরা করে রাতেই গ্রেফতার করা হয় তার ভাই বিজয় রায়কেও। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত এই খ

Mainaguri: হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকা

শেষ আপডেট: 15 April 2022 06:16

দ্য ওয়াল ব্যুরো: ময়নাগুড়ি কাণ্ডে (Mainaguri) দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধেবেলা গ্রেফতার করা হয়েছিল অজয় রায় নামের এক যুবককে। তাকে জেরা করে রাতেই গ্রেফতার করা হয় তার ভাই বিজয় রায়কেও। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত এই খবর জানান।

আরও পড়ুন: গুগল ম্যাপেই ট্রাফিক আপডেট! কলকাতায় চলাফেরা আরও সহজ করছে পুলিশ

অগ্নিদগ্ধ নাবালিকার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে (Mainaguri)। গতকাল রাতে শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে চিকিৎসকেরা নেবুলাইজার দিয়ে শ্বাসকষ্ট কমানোর চেষ্টা করেন। কিন্তু মেয়েটি বেশিক্ষণ তা নিতে পারেনি। পরে তাকে অক্সিজেন দেওয়া হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেই রয়েছেন ওই নাবালিকার মা। তিনি জানান, মেয়ের দেহের ৬৯ শতাংশের বেশি পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শারীরিক নির্যাতনের চেষ্টার পর খুনের হুমকি সইতে না পেরে বৃহস্পতিবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ময়নাগুড়ির ওই নির্যাতিতা নাবালিকা। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ময়নাগুড়ি ধর্মপুর এলাকায় বাড়ি ওই নাবালিকার। গত ২৮ ফেব্রুয়ারি বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক যুবক তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। ছিঁড়ে দিয়েছিল তার জামাকাপড়। নাবালিকার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। ঘটনার পর ময়নাগুড়ি থানার দারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই থেকে উধাও হয়ে যায় অভিযুক্ত যুবক। কিছুদিন পর আদালত থেকে জামিন নেয় অভিযুক্ত।

নাবালিকার বাবা জানান, বুধবার দুপুরে দুই যুবক মুখ ঢেকে তাদের বাড়িতে আসে। সেই সময় তাঁর মেয়ে একাই বাড়িতে ছিল। তারা ওই যুবকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নিতে বলে। এবং আরও বলে যদি অভিযোগ তুলে না নেওয়া হয় তবে তাদের বাড়ির সবাইকে খুন করা হবে। বৃহস্পতিবার সকালে নাবালিকা বাড়ির সবাইকে বিষয়টি খুলে বলে। এরপরেই দুপুরবেলা ফাঁকা বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


```