Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'আদানির স্নানঘরে গান', পাঁচালি লিখে চলেছেন মহুয়া!

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছিলেন, আদানি (Adani) প্রশ্নে তৃণমূল অদ্ভূত কৌশল নিয়েছে। ধরি মাছ না ছুঁই জল! এ ব্যাপারে দিদি-মোদী আঁতাতের অভিযোগ করেছিলেন অধীর। কিন্তু ঘটনা হল, আদানি ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া ম

'আদানির স্নানঘরে গান', পাঁচালি লিখে চলেছেন মহুয়া!

শেষ আপডেট: 3 April 2023 14:05

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছিলেন, আদানি (Adani) প্রশ্নে তৃণমূল অদ্ভূত কৌশল নিয়েছে। ধরি মাছ না ছুঁই জল! এ ব্যাপারে দিদি-মোদী আঁতাতের অভিযোগ করেছিলেন অধীর। কিন্তু ঘটনা হল, আদানি ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) যতটা আগ্রাসী ও আক্রমণাত্মক ততটা বোধহয় আর কোনও দলের কোনও নেতা বা সাংসদ নন! যেন আদানির সংস্থার বিরুদ্ধে অনন্ত পাঁচালি লিখে চলেছেন মহুয়া। কখনও বিলেতের সংবাদপত্রের প্রতিবেদন খুঁজে তথ্য তুলে আনছেন, কখনও বা সরকারি নথি ঘেঁটে পরিসংখ্যান জানাচ্ছেন।

ইজরায়েলের অন্যতম বাণিজ্য বন্দর হল হাইফা। ওই বন্দরের অপারেশনের দায়িত্ব পেয়েছে এখন গৌতম আদানির সংস্থা। রবিবার সেই হাইফা পোর্ট কোম্পানির নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন ভারতে নিযুক্ত প্রাক্তন ইজরায়েলি রাষ্ট্রদূত রন মালকা। রবিবার রন মালকা ট্যুইট করে জানিয়েছেন, আদানি সংস্থার তরফে তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছে।

এর পরই টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর কথায়, “ভারতে ইজরায়েলের প্রাক্তন রাষ্ট্রদূত আদানির হাইফা বন্দরের চেয়ারম্যান হলেন। এই লোকটাই মগডালে উঠে চেঁচিয়ে বলছিলেন, আদানির কাজকর্ম কতটা স্বচ্ছ। বলিউডের হিন্দুত্ব প্রোপাগান্ডা ছবি (পড়ুন কাশ্মীর ফাইলস) নিয়ে নাদাভ লাপিড সমালোচনা করায় তাঁর নিন্দা করেছিলেন ইনিই। আদানির স্নান ঘরে তো সবাই নগ্ন!”

https://twitter.com/MahuaMoitra/status/1642711649009254402

গত প্রায় মাস খানেক ধরে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল বোঝাতে চাইছে যে আদানির সংস্থার জন্য দৌত্য চালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সচিবালয়। প্রধানমন্ত্রী যে যে দেশে সফরে গিয়েছেন, সেখানেই আদানি ব্যবসা ফেঁদেছে। তা সে অস্ট্রেলিয়া হোক বা বাংলাদেশ। আর ইজরায়েলের সঙ্গে নরেন্দ্র মোদীর তো পরম বন্ধুত্ব। ইজয়ারেলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মোদীর বন্ধুত্ব নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও চর্চা অনেক। একবার তো নেতানিয়াহু শোলে ছবির এক দৃশ্য ট্যুইট করে বলেছিলেন, এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। আদানি গোষ্ঠী আনুষ্ঠানিক ভাবে হাইফা বন্দর অধিগ্রহণের অনুষ্ঠানে খোদ ইজরায়েলি প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

পর্যবেক্ষকদের অনেকের মতে, মহুয়া হয়তো বোঝাতে চেয়েছেন, আদানি গোষ্ঠী ইজরায়েলে যে বন্দর-ব্যবসার পত্তন করেছে, তার নেপথ্যেও কাহিনি রয়েছে। নইলে ভারতে নিযুক্ত প্রাক্তন ইজরায়েলি রাষ্ট্রদূতকে কেন ওই বন্দর সংস্থার চেয়ারম্যান করা হবে!

রন মালকা ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতে ইজরায়েলি রাষ্ট্রদূত ছিলেন। ইজরায়েলের দ্বিতীয় বৃহত্তম বন্দর হল হাইফা। পণ্য পরিবহণের পাশাপাশি এই বন্দর থেকে ট্যুরিস্ট ক্রুজও যাতায়াত করে।

৬ তারিখ সতর্ক থাকুন, বিজেপি আবার দাঙ্গা করতে পারে: মমতা


```