হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মহিষাদল রাজবাড়ির একাংশ, দীর্ঘদিন থমকে সংস্কারের কাজ
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের হলদিয়া সাব ডিভিশনের অন্তর্গত মহিষাদল রাজবাড়ির (Mahishadal Rajbari) ইতিহাস, ঐতিহ্য প্রাচীন। প্রায় ৩০০ বছরের পুরনো সেই রাজবাড়ির একাংশ এদিন ভেঙে পড়েছে। শনিবার ভেঙে পড়া এই রাজবাড়ি দেখতে এলাকায় ভিড় জমান মানুষ।
শেষ আপডেট: 19 September 2021 09:15
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের হলদিয়া সাব ডিভিশনের অন্তর্গত মহিষাদল রাজবাড়ির (Mahishadal Rajbari) ইতিহাস, ঐতিহ্য প্রাচীন। প্রায় ৩০০ বছরের পুরনো সেই রাজবাড়ির একাংশ এদিন ভেঙে পড়েছে। শনিবার ভেঙে পড়া এই রাজবাড়ি দেখতে এলাকায় ভিড় জমান মানুষ।
বালাপুরের ২১ কেজির লাড্ডু নিলামে আজ, কী মাহাত্ম্য গণেশের এই প্রসাদের?
সংস্কারের অভাবেই এই রাজবাড়ি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই সংস্কারের কাজ বন্ধ ছিল। তার উপর গত কয়েকদিনের বৃষ্টিতে আরও জীর্ণ হয় বাড়ির একাংশ। শনিবার সন্ধ্যায় হঠাৎ তা ভেঙে পড়ে হুড়মুড়িয়ে।
পুরানো রাজবাড়ীর সিংহদুয়ার বিল্ডিং ভেঙে পড়ার খবর পেয়ে রবিবার সকালে এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। রাজবাড়ির চারদিক ঘুরে ঘুরে দেখেন তিনি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককেও খবর দেওয়া হয়েছে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাদক্ষ মানস কুমার পণ্ডা।
সূত্রের খবর, মহিষাদল রাজবাড়িকে হেরিটেজ বিল্ডিং করার জন্য ৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সংস্কারের কাজ শুরু করার জন্য ঠিকাদারও নিয়োগ করা হয়েছিল। ঠিকাদার লোহার পাইপের স্ট্রাকচার বেঁধে কাজ শুরু করে দিয়েছিলেন। কিন্তু অনেক দিন ধরেই কাজ থমকে আছে। বৃষ্টিতে জীর্ণ বাড়ি ভেঙে পড়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'