Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মাদ্রাসায় অবিলম্বে শূন্যপদে নিয়োগ চাই, বিকাশ ভবনের পাশেই অবস্থানে বসলেন চাকরি প্রার্থীরা

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভের মাঝেই উঠল আরেক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ। এবার নিয়োগ নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনে (Madrasah Service Commission) বিরুদ্ধে পথে নামলেন চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরেই তাঁরা শহরের

মাদ্রাসায় অবিলম্বে শূন্যপদে নিয়োগ চাই, বিকাশ ভবনের পাশেই অবস্থানে বসলেন চাকরি প্রার্থীরা

শেষ আপডেট: 22 June 2022 10:13

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভের মাঝেই উঠল আরেক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ। এবার নিয়োগ নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনে (Madrasah Service Commission) বিরুদ্ধে পথে নামলেন চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরেই তাঁরা শহরের বিভিন্ন প্রান্তে তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু কমিশন কোনভাবেই তাঁদের কথায় কর্ণপাত না করায় বৃহত্তর আন্দোলনের পথে নামছেন তাঁরা। তাঁদের দাবি, শূন্যপদে (Vacancy) অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত, মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য ২০১৩ সালে পরীক্ষা নেয় কমিশন (MSC)। তার পর নদী দিয়ে অনেক জল বয়ে যায়। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ইত্যাদি নেওয়ার পরেও প্রায় ১৫০০ শূন্যপদে নিয়োগ করা হয়নি। ২০১৩ সালের বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদ্রাসায় ৩,১৮৩টি শূন্যপদ রয়েছে। সেইমত শুরু হয় নিয়োগ প্রক্রিয়া।

তবে ২০১৮ সালে জানা যায় ১৯০০ প্রার্থীকে সুপারিশ করে কমিশন। তার মধ্যে থেকে ১৫০০ প্রার্থীকে চাকরি দেওয়া হয়। কিন্তু বাকি পদ এখনও শূন্য। পাশ করার পরেও নিয়োগ হয়নি। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই লাগাতার ৫ বছর ধরে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। কখনও শহিদ মিনার, কখনও হাজরা, কালীঘাট, বিকাশ ভবনের সামনেও ধর্না-বিক্ষোভে বসেছেন তাঁরা। যদিও কোনও ফল হয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের।

তাঁদের দাবি, অবিলম্বে বাকি শূন্যপদে নিয়োগ করতে হবে। নির্দিষ্ট প্যানেল প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, নিয়োগের মাপকাঠি হিসেবে গ্যাজেট ও মেরিটকে মান্যতা দিতে হবে। গ্যাজেট অনুযায়ী, বি এড প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ করতে হবে।

বিক্ষোভে চাকরি প্রার্থীরা

এই নিয়োগ নিতে আন্দোলনকারীরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের তরফে ১৯০ জনকে কনসিডার করার কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ, আদলতের নির্দেশের পরেও সেই কাজ এক চুল এগোয়নি।

চাকরি প্রার্থীরা তাঁদের দাবি নিয়ে আজ অর্থাৎ ২২ জুন থেকে বিকাশ ভবনের পাশে অবস্থানে (Protest) বসেছেন। তাঁদের দাবি মানা না পর্যন্ত এই অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, "আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী। নিয়োগ আমাদের অধিকার। আমরা তা অর্জন করবই।"

টেট উত্তীর্ণদের দফায় দফায় বিক্ষোভ হাজরা মোড়ে, আটক শতাধিক


```