মাদ্রাসাতেও মাধ্যমিকের মতো ১০০ শতাংশ পাশ, শীর্ষে মুর্শিদাবাদ
দ্য ওয়াল ব্যুরো: হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশ করা হল আজ, শুক্রবার। জানা গেছে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলিতেও ১০০ শতাংশ পাশের নজির গড়েছে ছাত্রছাত্রীরা। প্রতিটি পরীক্ষাতেই পাশের হার একেবারে ১০০ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশ
শেষ আপডেট: 23 July 2021 08:02
দ্য ওয়াল ব্যুরো: হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশ করা হল আজ, শুক্রবার। জানা গেছে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলিতেও ১০০ শতাংশ পাশের নজির গড়েছে ছাত্রছাত্রীরা। প্রতিটি পরীক্ষাতেই পাশের হার একেবারে ১০০ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। শীর্ষে সেই মুর্শিদাবাদ।
গতকালই রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মুর্শিদাবাদের রুমানা সুলতানা ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে নজির গড়েছিল। একক ভাবে সর্বোচ্চ নম্বর তারই। আজও মাদ্রাসায় যে সর্বোচ্চ নম্বর পেয়েছে, সে মুর্শিদাবাদেরই ছাত্র বলে জানা গিয়েছে।
এদিন দুপুর ১২টা নাগাদ প্রকাশিত হয়েছে মাদ্রাসার ফলাফল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতোই কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদ ফল ঘোষণা করে জানিয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইেট দেখা যাবে রেজাল্ট। মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে।

যে ওয়েবসাইটগুলিতে জানা যাবে ফল।
http://www.wbbme.org
http://wbresults.nic.in
http://www.exametc.com
এছাড়াও এসএমএস করে ফল জানতে চাইলে, WBBME লিখে, স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে 56070-তে পাঠাতে হবে। তবে এ জন্য www.exametc.com-এ রেজিস্ট্রেশন করে রাখতে হবে আগে থেকে। আজ, দুপুর ১টা থেকেই মাদাসার প্রধান শিক্ষকশিক্ষিকাদের কাছ থেকে মার্কশিট ও অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।