
শেষ আপডেট: 19 May 2023 03:56
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল ১০টায় প্রকাশিত হবে ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik result will be declared)। গত ৯ মে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন আগামী ১০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে মাধ্যমিকের ফল। সেই মতোই, আজ অর্থাৎ ১৯ মে প্রকাশ পেতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল।
মাধ্যমিকের ফলাফল জানার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBBSE এর একাধিক অফিসিয়াল ওয়েবসাইটের (from 10 am at the official website of WBBSE) সাহায্য নিতে পারবেন ছাত্রছাত্রীরা। www.wbbse.gov.in www.wbbse.org www.wbresults.nic.in এই তিনটি ওয়েবসাইট থেকেই ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে তাঁদের ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ওয়েবসাইট থেকে নম্বর জানার পর নিজেদের বিদ্যালয়ে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে হবে ছাত্রছাত্রীদের।
চলতি বছরে মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৬২০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয় ৪ মার্চ তারিখে। আগামী বছরে অর্থাৎ ২০২৪ এ মাধ্যমিক শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৩ ফেব্রুয়ারি, ৩ মার্চ শেষ হতে পারে আগামী বছরের মাধ্যমিক।
চলতি মাসেই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দিনক্ষণ ঘোষণা