Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মদন তামাং হত্যা: বিমল গুরুংয়ের বিরুদ্ধে সিবিআইকে খুনের মামলা রুজু করার নির্দেশ হাইকোর্টের

২০১০ সালের ২১ মে দার্জিলিঙের ক্লাব সাইট রোডে প্রকাশ্য দিবালোকে খুন হন মদন তামাং।

মদন তামাং হত্যা: বিমল গুরুংয়ের বিরুদ্ধে সিবিআইকে খুনের মামলা রুজু করার নির্দেশ হাইকোর্টের

মদন তামাং হত্যা মামলায় নতুন করে অস্বস্তিতে বিমল গুরুং।

শেষ আপডেট: 13 June 2024 16:04

দ্য ওয়াল ব্যুরো: মদন তামাং হত্যা মামলায় নতুন করে অস্বস্তিতে বিমল গুরুং। মদনের খুনের ঘটনায় ২০১৭ সালে বিমলকে রেহাই দিয়েছিল নিম্ন আদালত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন মদনের স্ত্রী ভারতী তামাং।

ওই মামলাতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত সিবিআইকে অবিলম্বে বিমল গুরুংয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।


২০১০ সালের ২১ মে দার্জিলিঙের ক্লাব সাইট রোডে প্রকাশ্য দিবালোকে খুন হন মদন তামাং। ওই ঘটনায় বিমল গুরুং-সহ ৩০ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছিল। 

প্রথমে তদন্তে নামে সিআইডি। পরে শীর্ষ আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিবিআই। সিবিআইও বিমলকে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। তবে উপযুক্ত প্রমাণের অভাবে ২০১৭ সালের ১৭ অক্টোবর নিম্ন আদালত বিমল গুরুংকে খুনের মামলা থেকে রেহাই দিয়েছিল। 

নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন নিহতর স্ত্রী। পাশাপাশি সিবিআইয়ের তরফেও রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। ওই মামলাতেই শুক্রবার হাইকোর্ট বিমলের বিরুদ্ধে সিবিআইকে খুনের মামলা রুজু করার নির্দেশ দিয়েছে। 


```