Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

মিড ডে মিলে পোকা ধরা সয়াবিন খেতে জোর করছেন প্রধান শিক্ষক! কুলপির স্কুলে ধুন্ধুমার

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের (mid day meal) নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ নতুন নয়। খিচুড়িতে টিকটিকি থেকে শুরু করে ডিমের ঝোলে আরশোলা অবধি ভাসতে দেখা গেছে। আর এবার মিড ডে মিলে দেওয়া সয়াবিনের তরকারিতে দেখা

মিড ডে মিলে পোকা ধরা সয়াবিন খেতে জোর করছেন প্রধান শিক্ষক! কুলপির স্কুলে ধুন্ধুমার

শেষ আপডেট: 24 November 2022 02:13

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের (mid day meal) নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ নতুন নয়। খিচুড়িতে টিকটিকি থেকে শুরু করে ডিমের ঝোলে আরশোলা অবধি ভাসতে দেখা গেছে। আর এবার মিড ডে মিলে দেওয়া সয়াবিনের তরকারিতে দেখা গেল ভর্তি পোকা। এই অবস্থা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। বাচ্চাদের এটা কেমন খাবার খাওয়ানো হচ্ছে, তা নিয়ে ধুন্ধুমার বাঁধে স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির (Kulpi) দক্ষিণ রাজারামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে (school)।

ঘটনায় অভিভাবকদের অভিযোগের আঙুল উঠছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অন্যদিকে পড়ুয়াদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ হালদারই জোর করেন ওই নিম্নমানের খাবার খাওয়ার জন্য। অভিভাবকরা বলছেন, গত শনিবার থেকে ছোট ছোট পড়ুয়াদের ভাতের সঙ্গে এধরনের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। পোকা ভর্তি সোয়াবিনের তরকারি দেওয়া হচ্ছে বলেও দাবি তাঁদের।

মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এধরনের নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে বলেন, প্রতি মাসে প্রধান শিক্ষককে দু'হাজার টাকা করে কাটমানি দিতে হয়। এই অভিযোগ উঠতে আরও তেড়েফুঁড়ে ওঠেন অভিভাবকরা। প্রধান শিক্ষকের শাস্তির দাবি তুলে ঘেরাও করা হয়। ঘটনাস্থলে চলে আসে পুলিশও। শুরু হয় অভিভাবক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি। এরপর স্কুল থেকে কোনওরকমে প্রধান শিক্ষককে বের করে নিয়ে যায় পুলিশ।

৩০০ গ্রামেরও বেশি ওজন, মূত্রথলিতে এত বড় পাথর দেখে চমকে গেলেন ডাক্তারবাবুরা


```