Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জাল টিকিটে পুরস্কার হাতানোর অভিযোগ, প্রতারকের ফাঁদে রানিগঞ্জের লটারি বিক্রেতা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জাল লটারির টিকিটে (Lottery Ticket Fraud) প্রতারণার শিকার হলেন এক লটারি বিক্রেতা। নকল লটারির টিকিট দেখিয়ে তাঁর কাছ থেকে পুরস্কারের টাকা হাতিয়ে নিল প্রতারক। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে জামুড়িয়ায় (Ja

জাল টিকিটে পুরস্কার হাতানোর অভিযোগ, প্রতারকের ফাঁদে রানিগঞ্জের লটারি বিক্রেতা

শেষ আপডেট: 8 May 2023 14:11

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জাল লটারির টিকিটে (Lottery Ticket Fraud) প্রতারণার শিকার হলেন এক লটারি বিক্রেতা। নকল লটারির টিকিট দেখিয়ে তাঁর কাছ থেকে পুরস্কারের টাকা হাতিয়ে নিল প্রতারক। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে জামুড়িয়ায় (Jamuriya)।

রানিগঞ্জ থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত রয়েছেন গঙ্গা রাম। পাশাপাশি তিনি জে কে নগর মোড়ের কাছে লটারির টিকিটও বিক্রি করেন।

গত ২৪ এপ্রিল সন্ধেয় রাজেশ কুমার নামে এক ব্যক্তি তাঁর দোকানে আসে। রাজেশ তাঁকে বর্ধমানের বাসিন্দা বলে পরিচয় দেয়। লটারির টিকিট নিয়ে এসে ওই ব্যক্তি ফলাফল মেলাতে চায়। এর পরেই ওই ব্যক্তি দাবি করে, এই দোকান থেকে কেনা লটারির টিকিটে সেই ব্যক্তি সাড়ে চার লক্ষ টাকার পুরস্কার জিতেছেন। গঙ্গা রাম টিকিটের নম্বর নিজে একবার মিলিয়ে দেখেন, যে সত্যিই ওই ব্যক্তির টিকিটের নম্বরে সাড়ে চার লক্ষ টাকার পুরস্কার রয়েছে। এরপর এজেন্সির কাছে গিয়ে লটারির টিকিট জমা দিয়ে সাড়ে চার লক্ষ টাকা ওই ব্যক্তিকে দিয়েও দেন গঙ্গা রাম।

কিন্তু এরপরেই ঘটে বিপত্তি। গঙ্গা রামের কাছে খবর আসে ওই ব্যক্তি, যে টিকিট তাঁকে দিয়েছিল, সেটা নকল। ওই টিকিটের নম্বরে আরও একটি টিকিট ইস্যু করা হয়েছে। এরপরেই ওই সিভিক ভলান্টিয়ার বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।

এই ঘটনা বিশদে জানিয়ে গঙ্গা রাম জামুড়িয়ার শ্রীপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। ওই প্রতারকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মমতার কোলের কুকুরটি কার? নাম কী? ঘরোয়া আড্ডায় সবটা জানালেন মুখ্যমন্ত্রী


```