Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

পঞ্চম দফা: সাত রাজ্যের ৫১ আসনে শুরু ভোট, বাংলায় সাত

দ্য ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। দেশের সাত রাজ্যের ৫১টি আসনে এ দিন ভোটগ্রহণ হবে। এরমধ্যে রয়েছে বাংলার সাতটি আসন। এ রাজ্যে যে সাতটি কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হচ্ছে, সেগুলি হল- উলুবেড়িয়া, হ

পঞ্চম দফা: সাত রাজ্যের ৫১ আসনে শুরু ভোট, বাংলায় সাত

শেষ আপডেট: 5 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। দেশের সাত রাজ্যের ৫১টি আসনে এ দিন ভোটগ্রহণ হবে। এরমধ্যে রয়েছে বাংলার সাতটি আসন। এ রাজ্যে যে সাতটি কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হচ্ছে, সেগুলি হল- উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, ব্যারাকপুর এবং বনগাঁ। এ ছাড়াও বিহারের ৫টি, জম্মু-কাশ্মীরের ২টি, ঝাড়খণ্ডের ৪টি, মধ্যপ্রদেশের ৭টি, রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশের ১৪টি আসনে আজ ভোট। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বাংলার সাত আসনে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে জানিয়েছে কমিশন। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এ দিন। উত্তরপ্রদেশের রায়বরেলী, অমেঠী ও লখনউয়ের ভোট এই দফায়। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, রাজনাথ সিংরা রয়েছেন সেই হেভিওয়েটদের তালিকায়। রয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিও। বাংলার ক্ষেত্রে এই দফায় নজরের কেন্দ্রে রয়েছে ব্যারাকপুর। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং বিজেপি-তে যোগ দেওয়ার পরই তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করে দেয় গেরুয়া শিবিরের। উল্টোদিকে রয়েছেন গত দশ বছরের সাংসদ তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। এ ছাড়াও প্রসূন বন্দ্যোপাধ্যায়, রন্তিদেব সেনগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়, রত্না দে নাগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুরদের মতো প্রার্থীদেরও ভাগ্য নির্ধারণ হবে এ দিন।

```