Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাংলায় প্রথম তিন ঘণ্টায় চমক বিজেপির, ভোট বাড়াল প্রায় ২০ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো: মেরুকরণ ছাড়া কী বলা যাবে একে? লোকসভা নির্বাচনের আগে থেকে দেশজুড়ে যে প্রবণতা দেখা যাচ্ছিল বাংলা যে তার থেকে বিচ্ছিন্ন নয় তা ভোট বিশেষজ্ঞরা বার বার বলছিলেন। বাংলার জমিতে মেরুকরণের তীব্রতা যে ষোল আনা তা টের পাওয়া যাচ্ছিল গত

বাংলায় প্রথম তিন ঘণ্টায় চমক বিজেপির, ভোট বাড়াল প্রায় ২০ শতাংশ

শেষ আপডেট: 22 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মেরুকরণ ছাড়া কী বলা যাবে একে? লোকসভা নির্বাচনের আগে থেকে দেশজুড়ে যে প্রবণতা দেখা যাচ্ছিল বাংলা যে তার থেকে বিচ্ছিন্ন নয় তা ভোট বিশেষজ্ঞরা বার বার বলছিলেন। বাংলার জমিতে মেরুকরণের তীব্রতা যে ষোল আনা তা টের পাওয়া যাচ্ছিল গত প্রচারের সময়েও। বিষ্যুদবার ইভিএম খুলতেই দেখা গেল প্রাথমিক ফলাফলের ট্রেন্ডও তাই। বাংলায় তৃণমূলকে জোর টক্কর দিচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী! তার স্বরূপ কেমন? এখনও পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে, বাংলায় মোট ৪২ টি আসনের মধ্যে ২১ টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ১৯ টি আসনে। কংগ্রেস ২ টিতে এবং বামেরা খাতাই খুলতে পারেনি। তবে এটাও বড় কথা নয়। কারণ, সবে প্রথম কয়েক রাউন্ড গণনা হয়েছে। বরং বড় কথা হল, বাংলায় ভোট শতাংশের নিরিখে তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। এখনও পর্যন্ত যা গণনা হয়েছে তাতে বাংলায় তৃণমূল পেয়েছে ৪৪.৯ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৩৮.৬ শতাংশ ভোট। কংগ্রেস সাড়ে পাঁচ শতাংশ ও বামেরা পেয়েছেন মাত্র সাড়ে ছয় শতাংশ ভোট। অর্থাৎ মাত্র তিন বছর আগে বিধানসভা ভোটের তুলনায় প্রায় তিরিশ শতাংশ ভোট বাড়িয়ে ফেলেছে। এবং কমেছে কার ভোট? বামেদের। ষোলো সালের ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার ফলে বামেরা যে ২৫ শতাংশ ভোট পেয়েছিল, তা ধুয়ে মুছে খাদের ধারে এসে দাঁড়িয়েছেন বামেরা। যার বার্তা একটাই বাংলায় শুধু ধর্মীয় মেরুকরণই হয়নি, বাংলায় শাসক দল বিরোধী ভোটেরও মেরুকরণ হয়েছে। আরও স্পষ্ট করে বলা যেতে পারে, এই ভোট বিজেপি-র পকেট ভোট নয়। বরং বিজেপি যে ভোট পেয়েছে তার অর্ধেকেরও বেশি হল তৃণমূল বিরোধী ভোট। (এই প্রতিবেদন গোটা দিনে বারবার আপডেট করা হবে) আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/west-bengal-news-state-loksabha-election-result-2019-of-west-bengal-live/

```