Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

প্রথম রাউন্ডে দেশ বাম শূন্য

দ্য ওয়াল ব্যুরো: একটি রাজ্যে এখনও সরকার রয়েছে। বাকি দুটিতে ছিল একদা। সেই কেরল, ত্রিপুরা এবং বাংলায় প্রথম রাউন্ডের শেষে বামেরা কার্যত ভ্যানিশ। বাংলার ৪২, কেরলের ২০টি এবং ত্রিপুরার দুটি আসনেই পিছিয়ে রয়েছে বামেরা। তামিলনাড়ু, রাজস্থান, বিহার,

প্রথম রাউন্ডে দেশ বাম শূন্য

শেষ আপডেট: 22 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: একটি রাজ্যে এখনও সরকার রয়েছে। বাকি দুটিতে ছিল একদা। সেই কেরল, ত্রিপুরা এবং বাংলায় প্রথম রাউন্ডের শেষে বামেরা কার্যত ভ্যানিশ। বাংলার ৪২, কেরলের ২০টি এবং ত্রিপুরার দুটি আসনেই পিছিয়ে রয়েছে বামেরা। তামিলনাড়ু, রাজস্থান, বিহার, হরিয়ানা এবং মহারাষ্ট্রের যে আসনগুলিতে প্রার্থী দিয়েছিল লালঝাণ্ডা, সেগুলিতেও পিছিয়ে রয়েছে। প্রথম রাউন্ড গণনা একেবারেই প্রাথমিক পর্যায়। এই ট্রেন্ড দেখে শেষ পর্যন্ত কী হবে তা আন্দাজ করা যায় না। তবে এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এই ধারা বজায় থাকলে, একজনও বাম সদস্য থাকবেন না লোকসভায়। শুধু তো আসন নয়, ভোট শতাংশের বিচারেও অনেকটা পিছিয়ে বামেরা। কেরলে তবু ৩০ শতাংশের উপর ভোট পেলেও (প্রথম রাউন্ডে) বাংলা এবং ত্রিপুরায় সেই শতাংশ ১০-এর নীচে নেমে এসেছে। বাংলা এবং ত্রিপুরাতে যে বামেরা শূন্য হবে, সেই ইঙ্গিত একাধিক বুথ ফেরত সমীক্ষায় উঠেছিল। কিন্তু কেরলে এমন অবস্থা হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি, পিনারাই বিজয়নরা। তবে বাম নেতৃত্বের আশা বাংলা, ত্রিপুরায় খাতা না খুললেও, কেরল থেকে কয়েকটা আসন আসবে। এখন দেখার শেষ পর্যন্ত লোকসভা বাম শূন্য হয় কি না। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-nda-alliance-crosses-300-plus-seats/

```