Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মে মাসের শুরুতেই বাতিল একগুচ্ছ ট্রেন, আবারও নাকাল হবেন নিত্যযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের সমস্যা এখন নিত্য দিনের সঙ্গী। অফিস যাত্রীরা ট্রেনের বাড়তি ভিড় এবং লেটের কারণে তিতিবিরক্ত হয়ে যান। আবারও ভোগান্তির আশঙ্কা। মাসের শুরুতেই হাওড়া ডিভিশনে বাতিল (cancelled) থাকবে একগুচ্ছ ট্রেন (local train)। টানা দশদিন

মে মাসের শুরুতেই বাতিল একগুচ্ছ ট্রেন, আবারও নাকাল হবেন নিত্যযাত্রীরা

শেষ আপডেট: 29 April 2023 15:39

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের সমস্যা এখন নিত্য দিনের সঙ্গী। অফিস যাত্রীরা ট্রেনের বাড়তি ভিড় এবং লেটের কারণে তিতিবিরক্ত হয়ে যান। আবারও ভোগান্তির আশঙ্কা। মাসের শুরুতেই হাওড়া ডিভিশনে বাতিল (cancelled) থাকবে একগুচ্ছ ট্রেন (local train)। টানা দশদিন ধরে বাতিল থাকবে ট্রেনগুলি। রেলের তরফে জানানো হয়েছে, লিলুয়া বর্ধমান শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলার কারণেই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলার ব্যস্ততম দুটি ট্রেন স্টেশন শিয়ালদহ ও হাওড়া। শহরতলি ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগুনতি মানুষ আসেন কলকাতায় জীবিকার জন্য। টানা দশদিন ট্রেন বাতিল থাকায় চূড়ান্ত সমস্যার সম্মুখীন হবে মানুষ। ট্রেন পথের বদলে বিকল্প পথের কথাও অনেকে ভাববেন৷ সেকারণে সড়ক পথেও সমস্যা হতে পারে নিত্য যাত্রীদের।

এর আগেও রেলের তরফে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্য ট্রেন আংশিকভাবে বাতিল করতে হয়েছে। কিছুদিন আগে নৈহাটি ব্রিজের কাজের জন্য ট্রেন বাতিলের সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। এবার মাসের শুরুতেই হাওড়া ডিভিশনে (Howrah division) বাতিল থাকছে একাধিক ট্রেন।

একনজরে দেখে নিন, কোন লাইনে কোন কোন ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ট্রেনগুলি বাতিল থাকছে তার নম্বর গুলি হল- ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫। এছাড়াও, পাণ্ডুয়া থেকে বাতিল থাকছে ট্রেন। বর্ধমান থেকেও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি তারকেশ্বর লাইনেও বাতিল থাকছে ট্রেন। নম্বর ট্রেন গুড়াপ থেকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শ্রীরামপুর থেকেও কিছু ট্রেন বাতিল থাকবে বলে জানা গেছে।

ধান বিক্রিতে স্বচ্ছতা আনতে, এবার বায়োমেট্রিক পদ্ধতি চালু করছে খাদ্য দফতর


```