Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মাদারিহাটের চা বাগানে পাঁচ বছরের শিশুকে খুবলে খেল চিতাবাঘ

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: পাঁচ বছর বয়সী এক শিশুকে খুবলে খেল চিতাবাঘ। বুধবার বিকেলে মর্মান্তিক এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানের ১২ নম্বর লাইনে। জখম শিশুকে মাদারিহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের

মাদারিহাটের চা বাগানে পাঁচ বছরের শিশুকে খুবলে খেল চিতাবাঘ

শেষ আপডেট: 11 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: পাঁচ বছর বয়সী এক শিশুকে খুবলে খেল চিতাবাঘ। বুধবার বিকেলে মর্মান্তিক এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানের ১২ নম্বর লাইনে। জখম শিশুকে মাদারিহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার বিকেলে চা বাগানের পাশেই খেলছিল ৫ বছর বয়সের শিশু ইদেন নায়েক । আচমকা চা বাগানের ভেতর থেকে একটি চিতাবাঘ এসে শিশুটিকে ধরে ফেলে। গলায় কামড়ে শিশুটিকে চা বাগানের ভেতরে নিয়ে যায় চিতাবাঘটি। স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে তাড়া করলেও সহজে শিশুটিকে ছাড়েনি চিতাবাঘটি। প্রায় পাঁচ মিনিট বাদে শিশুটিকে ছেড়ে পালিয়ে যায় বাঘ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় তাজ্জব বনে গেছেন বন দফতরের আধিকারিকরা। জলদাপাড়া বন্য প্রাণ বিভাগের ডিএফও কুমার বিমল বলেন, “এই ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানের ইতিহাসে এ রকম দ্বিতীয় ঘটনা। আমরা এই ঘটনায় তাজ্জব হয়ে গেছি। বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়েছে। ধুমচিপাড়াতে চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়েছিল। কিন্তু বুধবার এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা আমরা ভাবতেই পারিনি। সাধারণত মানুষ দেখলে ভয় পায় চিতাবাঘ। কিন্তু এ কী কাণ্ড ঘটাল এই বুনো চিতাবাঘ! প্রাথমিক ভাবে আমরা মৃত শিশুর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দিচ্ছি। পরে আরও দুই লক্ষ টাকা অর্থাৎ মোট চার লক্ষ টাকা ক্ষতিপুরণ পাবে মৃত শিশুর পরিবার।” মৃত শিশুর দেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা ও মা দুজনেই ধুমচিপাড়া চা বাগানের শ্রমিক। ঘটনার সময় দুজনেই চা বাগানের কাজ করছিলেন। বাবা কুণাল নায়েক ও মা প্রেমিকা নায়েক এই ঘটনায় শোকে পাথর হয়ে গেছেন। দিদি অনসূয়ার সাথে খেলার সময় চিতাবাঘের মুখে পড়ে ইদেন।

```