Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

লেনিন মূর্তি ভাঙচুর নকশালবাড়িতে, হামলা শহিদবেদিতেও, তপ্ত চারু মজুমদারের বিপ্লবভূমি  

দ্য ওয়াল ব্যুরো: ছয়ের দশকের শেষ থেকে গোটা সাতের দশক উত্তরবঙ্গের এই জনপদই আগুনের স্ফুলিঙ্গ জ্বেলে দিয়েছিল বাংলার রাজনীতিতে। চারু মজুমদারের নেতৃত্বে এই মাটি থেকেই স্লোগান উঠেছিল ‘গ্রাম দিয়ে শহর ঘেরো’, ‘চিনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্য

লেনিন মূর্তি ভাঙচুর নকশালবাড়িতে, হামলা শহিদবেদিতেও, তপ্ত চারু মজুমদারের বিপ্লবভূমি  

শেষ আপডেট: 8 March 2023 10:08

দ্য ওয়াল ব্যুরো: ছয়ের দশকের শেষ থেকে গোটা সাতের দশক উত্তরবঙ্গের এই জনপদই আগুনের স্ফুলিঙ্গ জ্বেলে দিয়েছিল বাংলার রাজনীতিতে। চারু মজুমদারের নেতৃত্বে এই মাটি থেকেই স্লোগান উঠেছিল ‘গ্রাম দিয়ে শহর ঘেরো’, ‘চিনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান’, ‘শ্রেণিশত্রু খতম অভিযান চলছে, চলবে’—বুধবার সকাল থেকে সেই নকশালবাড়িই (Naxalbari) নতুন করে উত্তপ্ত হল।

এদিন সকালে নকশালবাড়ির বেঙ্গাইজোতে স্থানীয়রা দেখেন, লেনিনের (Lenin) আবক্ষ মূর্তি (Statue) ভাঙচুর করা রয়েছে। পাশে স্তালিন, মাও, মার্ক্স, এঙ্গেলসের মূর্তি থাকলেও শুধু ভাঙা হয়েছে লেনিনের মূর্তিটিই।

তাছাড়া নকশালবাড়ি আন্দোলনের শহিদবেদিতেও ভাঙচুর চালায় কেউ বা কারা। এর আগেও এই শহিদবেদি ভাঙচুর করা হয়েছিল। কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।

সিপিআইএমএল লিবারেশন অবশ্য বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। পাল্টা গেরুয়া শিবির বলেছে, হাওয়ায় এসব অভিযোগ করে লাভ নেই। প্রমাণ করে দেখাক। বিজেপি এই ধরনের রাজনীতি করে না। এদিন স্থানীয়রাই লেনিনের মূর্তি ভাঙা দেখতে পেয়ে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের কর্তারা। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মধুচক্রের দালালি! হরিদেবপুর খুনে নয়া সূত্র পুলিশের হাতে


```